একাধিক জেলায় আজই ৪০ ডিগ্রি পার, শীর্ষে মুর্শিদাবাদ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

একাধিক জেলায় আজই ৪০ ডিগ্রি পার, শীর্ষে মুর্শিদাবাদ

 


কলকাতা: বৈশাখের আগেই বঙ্গ ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে বলে আভাস দেওয়া হচ্ছিল। হাওয়া অফিসের সেই পূর্বাভাস মিলে গেল আজই। ১ বৈশাখ আসতে এখনও দু'দিন। তার আগেই বাংলায় তাপমাত্রা পেরিয়ে গেল ৪০ ডিগ্রি। বুধবার একাধিক জেলায় এই উত্তাপ দেখা গিয়েছে। তবে সবার মধ্যে শীর্ষে মুর্শিদাবাদ জেলা। এমনিতেই দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ শুরু হয়ে যাবে চলতি সপ্তাহে, এমন আভাস আছে। তার আগেই এই তাপমাত্রার বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে। 

আরও পড়ুন: ছ’ মাসেই মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতি! রাজ্যে মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষামন্ত্রকের

বুধবার ৪০ ডিগ্রি ছুঁয়েছে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলা। দুই জেলার মধ্যে মুর্শিদাবাদে ৪০.৭ ডিগ্রি তাপমাত্রা ছিল, আর বাঁকুড়াতে ছিল ৪০.২ ডিগ্রি। এছাড়া আসানসোলে ৩৯.৯ ডিগ্রি, মেদিনীপুরে ৩৯.৭ ডিগ্রি, দিঘায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। এদিন কলকাতায় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির কিছু বেশি। এই জেলা ছাড়াও বাকি জেলাগুলির অধিকাংশতে ৩৭ ডিগ্রির ওপরেই তাপমাত্রা রয়েছে বিগত কয়েকদিন ধরেই। এরই মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আর কলকাতা সহ অন্য জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে শুক্রবার থেকে। জানান হয়েছে, দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। মোটামুটিভাবে শুক্রবার থেকেই এইসব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন