ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারে না...! কাকে চরম কটাক্ষ করলেন অভিষেক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারে না...! কাকে চরম কটাক্ষ করলেন অভিষেক

 


কলকাতা: রাজনৈতিক মহলে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি খুব অপরিচিত নয় বরং স্বাভাবিক। আর যত দিন এগিয়েছে তত বেশি যেন ব্যক্তিগত আক্রমণের ঝাঁঝ বেড়েছে। বিশেষ করে বঙ্গ রাজনীতিতে এর ভীষণ রকম প্রভাব মেলে। সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই বিষয়টিকে আবারও শিরোনামে নিয়ে এলেন। তাঁরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করলেন।  

আরও পড়ুন: প্রাক্তন স্পিকার মীরা কুমারের ট্রাস্টের বিল্ডিং-এ রমরমিয়ে চলত কুন্তলের কলেজ!

বাঁকুড়া জেলার ওন্দার জনসভা থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় রাজ্যের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে কথা বলছিলেন তিনি। সেই সময় হঠাৎ সৌমিত্রর কথা উঠতেই অভিষেক বলেন, যে বাড়ির লক্ষ্মীকে ধরে রাখতে পারে না, সে লক্ষ্মীর ভান্ডারকে আক্রমণ করেছে। আসলে সুজাতা মণ্ডলের সঙ্গে বিজেপি সাংসদের বিবাহবিচ্ছেদ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। তবে এই মন্তব্য শুনে চুপ থাকেননি সৌমিত্র নিজেও। বাংলার প্রথম সারির এক সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়ে তিনি পাল্টা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা দুর্নীতির টাকায় স্ত্রীকে ধরে রাখে। অমন লক্ষ্মী চাই না তাঁর। 

বিজেপি সাংসদের আরও বক্তব্য, কয়লার টাকা দিয়ে লক্ষ্মীকে শান্ত রেখেছে ওঁ, এমন সাধ্যি তাঁর নেই, এত টাকাও তাঁর কাছে নেই। গোটা বিষয়টি নিয়ে সৌমিত্র খাঁকেই তুলোধোনা করেছেন সুজাতা মণ্ডল। তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের স্ত্রী, পরিবারকে সম্মান দেন। তাঁর নামে কিছু বলা সৌমিত্রকে মানায় না। সে স্বামী হিসেবে শূন্য পাবে, স্ত্রীকে সম্মান দিতে পারেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন