মমতার কাছে চাকরির হিসেব চাইলেন শাহ, দুর্নীতি নিয়ে শ্লেষাত্মক আক্রমণ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

মমতার কাছে চাকরির হিসেব চাইলেন শাহ, দুর্নীতি নিয়ে শ্লেষাত্মক আক্রমণ

 


সিউড়ি: আবার বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অনুব্রত মণ্ডলহীন বীরভূমের সিউড়িতে জনসভা করেন তিনি। আর এই সভা থেকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেন শাহ। দুর্নীতি ইস্যু থেকে তোষণের রাজনীতি, সব নিয়েই তৃণমূলকে একহাত নেন তিনি। আর তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চাকরির হিসেবে চান অমিত শাহ। তাঁর অভিযোগ, তিন লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছিলেন মমতা, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। 

আরও পড়ুন: ’২৫ সালেই দিদির সরকার ফুসসস হয়ে যাবে! সিউড়ি থেকে শাহী হুঙ্কার, বাঁধলেন টার্গেট

জনসভা থেকে তৃণমূল সরকারকে তোপ দেখে এদিন অমিত শাহ বলেন, শাসক দলের সন্ত্রাস থেকে মুক্ত করার একমাত্র রাস্তা হল বিজেপি। তাঁদের ক্ষমতায় নিয়ে এলে অনুপ্রবেশকারীদের আটকানো যাবে, শান্তিপূর্ণভাবে রামনবমীর করা যাবে বাংলায়। এরপরেই চাকরি দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যার বাড়িতে কোটি কোটি নগদ টাকা মিলেছে, তাকে জেলে ভরা হলে দাবি করা হচ্ছে যে কেন্দ্র নাকি অত্যাচার করছে। কিন্তু এমন বলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আটকানো যাবে না।

এই প্রেক্ষিতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, তিন লক্ষ চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই চাকরি কোথায় তা জানতে চায় বাংলার যুব সমাজ। অমিতের বক্তব্য, এমন দুর্নীতি হয়েছে যে ট্রাক ভরে ভরে ইডিকে টাকা নিয়ে যেতে হয়েছে। যে টাকা সাধারণ গরিব মানুষের। তৃণমূলের লজ্জা পাওয়া উচিত বলে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। অপরদিকে আগামী লোকসভা নির্বাচনে সিংহভাগ আসনের অনুরোধ বাংলাবাসীদের কাছে করেছেন অমিত শাহ। তাঁর কথায়, ২০২৪ সালে আবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতেই হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন