সময় পেরিয়ে গিয়েছে! ময়দান চত্বরে বিক্ষোভ সরাতে হাইকোর্টে সেনা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সময় পেরিয়ে গিয়েছে! ময়দান চত্বরে বিক্ষোভ সরাতে হাইকোর্টে সেনা

 


কলকাতা: ময়দান চত্বর থেকে সব অবস্থান বিক্ষোভ সরানোর জন্য সেনাবাহিনী দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের। ফলে আপাতত চাকরি, বকেয়া ডিএ সহ নানা ইস্যুতে চলা প্রায় ১৪ টি ধর্না অবস্থান আন্দোলনের ভবিষ্যত প্রশ্নের মুখে। সেনার বক্তব্য, নির্দিষ্ট জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা অগ্রাহ্য করেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এই মামলার শুনানি আগামী সোমবার হওয়ার কথা। 

আরও পড়ুন: তাপপ্রবাহের আশঙ্কা বাড়ছে বাংলায়, গরমে হাঁসফাঁস করার পরিস্থিতি তৈরি

এই ব্যাপারটির জন্য সবথেকে সমস্যা পড়েছে মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে শহিদ মিনারে বিক্ষোভ দেখানো সংগ্রামী যৌথ মঞ্চ। সেনার আর্জি যদি কলকাতা হাইকোর্ট মেনে নেয় তাহলে তাদের অবস্থানের জায়গা ছেড়ে দিতে হবে। জানা গিয়েছে, বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে আন্দোলনকারীরা। ইতিমধ্যে ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই আলোচনাতে কী উঠে আসে সেটাও একটা বড় বিষয়। 


তবে মূল ব্যাপার হল, আইনগতভাবে শহিদ মিনার চত্বর সেনাবাহিনীর মালিকানাধীন। তাদের অনুমতি নিয়েই সেখানে যাবতীয় সভা-সমাবেশ করতে হয়। তার জন্যই ডিএ আন্দোলনকারীদের বিক্ষোভ অবস্থানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেনার বক্তব্য, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সেখানে অবস্থান বিক্ষোভ চলছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন