নিয়োগ দুর্নীতি মামলায় এবার গুগলের দ্বারস্থ CBI, কী এমন ঘটল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নিয়োগ দুর্নীতি মামলায় এবার গুগলের দ্বারস্থ CBI, কী এমন ঘটল

 



কলকাতা: প্রায় বছর খানেক হল নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় হচ্ছে বাংলা। দিনদিন নতুন নতুন তথ্য উঠে এসে আরও বেশি শোরগোল ফেলছে। ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি হয়েছে এই ইস্যুতে। অধিকাংশ ক্ষেত্রেই নাম জড়িয়েছে শাসক দল তৃণমূলের। এবার এই ঘটনায় গুগলের দ্বারস্থ হয়েছে সিবিআই। জানা গিয়েছে, নিয়োগ কাণ্ডের সঙ্গে যুক্ত কিছু তথ্য জানতে গুগলকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। 


নিয়োগ কাণ্ডে গ্রেফতার হয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তার বিরুদ্ধে চাকরির নামে ১৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে। এছাড়াও অন্য ধৃতরা তাকে দুর্নীতির 'মাস্টারমাইন্ড' বলেও দাবি করেছে। নিয়োগ ইস্যুতে তদন্ত করে সিবিআই আবার জানতে পেরেছে যে, দুর্নীতি করতে ব্যবহার করা হয়েছিল ভুয়ো ওয়েবসাইট। যা করেছিল কুন্তল ঘোষ। এই বিষয় নিয়েই বিস্তারিত জানতে গুগলকে চিঠি পাঠিয়েছে সিবিআই। ভুয়ো ওয়েবসাইট সংক্রান্ত বেশ কিছু তথ্য জানার চেষ্টা করছে তারা আর সেই কারণেই গুগল থেকে সাহায্য পাওয়ার আশা রয়েছে তাঁদের।



আসলে সিবিআই জানতে পেরেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল যা হুবহু আসলের মতো দেখতে। গুগলে WBBPE লিখলে আসলের পরেই দেখা যেত ওই ওয়েবসাইটটি। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, কুন্তল ঘোষ মূলত এই ওয়েবসাইট দিয়েই প্রতারণা করত। চাকরি দেওয়ার নামে অনেকের থেকে টাকা তুলে এই ভুয়ো ওয়েবসাইটে তাদের নাম আপলোড করে দিত সে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন