'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান' সম্পূর্ণ মিথ্যে, প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান' সম্পূর্ণ মিথ্যে, প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

 


কলকাতা: সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, যা ভাইরাল হয়, তা ১০০ শতাংশ সত্যি নয়। আবারও সেটা প্রমাণ হয়ে গেল। কিছু সময় ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কেওড়াতলা মহাশ্মশানের বাইরে লেখা 'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান'। অনেকেই ভেবে নিয়েছেন যে এটা সত্যি এবং সেটা শেয়ারও করে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই নিশানা করা হচ্ছে রাজ্য সরকারকে। কিন্তু এটা যে সম্পূর্ণ মিথ্যে তা আজ স্পষ্টত দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তিনি এই বিষয়টি নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ। 

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট কবে? দিনক্ষণ 'ঘোষণা' করলেন শুভেন্দু, রাজ্যকে একহাত

হালফিলে ওয়ার্ডে-ওয়ার্ডে লেখা দেখা যায় যে, 'আই লাভ ... ওয়ার্ড'। বিভিন্ন জায়গাতে এই ধরনের লেখা ব্যবহার করা শুরু করেছে সরকার শহর তথা রাজ্যকে আরও সুন্দর করে তুলতে। কিন্তু তা বলে শ্মশানেও এমন লেখা হবে? ছবি ভাইরাল হতেই এই প্রশ্ন উঠেছিল এমনকি ছিছিক্কারও শুরু হয়। কিন্তু বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যে তা আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে অ্যাম্বুল্যান্স উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে এই ইস্যু নিয়ে তিনি স্পষ্ট বলেন, একটা ভুয়ো খবর রটছে। কেওড়াতলা মহাশ্মশানে এধরনের কোনও ফলক বানানো হয়নি।


মমতার কথায়, কেউ শ্মশানকে ভালবাসতে পারে? শ্মশানে মানুষ নিজের প্রিয়জনকে বিদায় জানায়, শেষের জায়গা সেটি। সেখানে এই ধরনের লেখা কখনই থাকতে পারে না। এটা একদম মিথ্যে রটনা। এক্ষেত্রে তাঁর কড়া হুঁশিয়ারি, ভুয়ো খবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। মমতা এও জানান, তাঁর বিরুদ্ধে লোকে কথা বলতেই পারে, তবে এমন কোনও কুৎসা তিনি বরদাস্ত করবেন না।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন