DA: মিলেছে অনুমতি, দিল্লিতে হচ্ছে ডিএ-র দাবিতে নিয়ে ধর্না - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

DA: মিলেছে অনুমতি, দিল্লিতে হচ্ছে ডিএ-র দাবিতে নিয়ে ধর্না

 


কলকাতা: বাংলার ডিএ আন্দোলন জাতীয় স্তরের আঙিনায় ছড়িয়ে পড়তে চলেছে। আগামী ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ডিএ-র দাবিতে ধর্না কর্মসূচি ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এর অনুমতি মিলবে কিনা তা নিয়ে একটা জল্পনা ছিলই। অবশেষে সব বাধা কাটল। দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হচ্ছে এই ধর্না, অনুমতিও মিলেছে বলে খবর। মূলত কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ও স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতেই এই আন্দোলন। 

আরও পড়ুন: বঙ্গের ডিএ-র দাবিতে দিল্লিতে ধর্না! রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দেওয়ার উদ্যোগ

বর্তমানে ৬ শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৬ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু সরকারের তরফে ৩ শতাংশ ডিএ ঘোষণার পর স্পষ্ট বলা হয়েছে যে আর ডিএ দেওয়া সম্ভব নয়। ডিএ-র দাবিতে কর্মবিরতি পালন হয়েছে, ধর্মঘটও পালন করেছেন বিক্ষোভকারীরা। এবার তাই আন্দোলনকে আরও বড় মাপ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও আছে তাদের। 



দীর্ঘ সময় ধরেই ডিএ-র দাবিতে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ ঘোষণা করলেও তাতে বিক্ষোভ কিছু কমেনি উলটে বেড়েছে। সম্প্রতি আবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের চোর-ডাকাত বলে কটাক্ষ করেছেন। তাতে বিক্ষোভের আগুনে ঘি পড়েছে। আপাতত যা খবর তাতে জানা গিয়েছে, মোট ৫০০ জন সরকারি কর্মচারী দিল্লিতে ধর্না কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন