কিশোরকে চুম্বনের পর জিভ চুষে দিতে অনুরোধ! বিতর্কে পড়ে ক্ষমা চাইলেন দলাই লামা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

কিশোরকে চুম্বনের পর জিভ চুষে দিতে অনুরোধ! বিতর্কে পড়ে ক্ষমা চাইলেন দলাই লামা

 


নয়াদিল্লি: দলাই লামা। তাঁকে নিয়ে কৌতূহল, চর্চা এমনকি বিতর্ক কিছু কম থাকে না। এমনকি ভারত এবং চিন দুই দেশ এই ব্যক্তিত্বকে নিয়ে দ্বন্দ্বে জড়ায়। সেই দলাই লামা এখন বড় বিতর্কে জড়ালেন। না, কোনও দেশ নিয়ে কিছু মন্তব্যের জন্য নয়। বরং তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠে গিয়েছে। কিন্তু এমন কী হল? আসলে এক কিশোরের ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, তাকে তাঁর জিভ চুষে দিতেও অনুরোধ করেন লামা। ভিডিও প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে হইচই। 

আরও পড়ুন: রামনবমীর ইস্যুতে কি এনআইএ তদন্ত? ইঙ্গিত দিলেও রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একাধিক বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে একটি অনুষ্ঠানে বসে রয়েছেন দলাই লামা। সেখানে তাঁকে সম্মান জানাতে আসা এক কিশোরের ঠোঁটে চুম্বন করেন তিনি। তারপর নিজের জিভ বের করে তা চুষে দেওয়ার অনুরোধও করতে শোনা যায় তাঁকে! ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, সে তাঁর জিভ চুষে দিতে পারবে কিনা। এই ভিডিও সমাজ মাধ্যমে আসার পরেই আলোড়ন সৃষ্টি হয়েছে। সকলের প্রশ্ন, তিনি কেন এমন আচরণ করলেন? অনেকে একে শিশু নির্যাতন, যৌন হেনস্থা বলেও তোপ দাগছেন। বিতর্ক চরমভাবে বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত গোটা ঘটনার জন্য কিশোর ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দলাই লামা। 


লামার আশ্রমের তরফে বলা হয়, পবিত্র এবং মজার ছেলে ওই কিশোরের সঙ্গে এই সাক্ষাৎ করেছিলেন দলাই লামা। তিনি নাকি এভাবেই মজার ছলে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। তবে তাঁর এই আচরণে যদি কেউ আঘাত পেয়ে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। লামা ভীষণভাবে অনুতপ্ত বলেও দাবি করা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন