স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবীর দিকেও নজর ইডির, চাপ আরও বাড়ছে অয়ন শীলের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবীর দিকেও নজর ইডির, চাপ আরও বাড়ছে অয়ন শীলের

 


কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের চাপ আরও বাড়ছে। এমনিতে তাঁকে আবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ইডির নজর গিয়েছে তাঁর স্ত্রী, ছেলে এবং ছেলের দুই বান্ধবীর দিকে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সপ্তাহেই তাঁদের তলব করা হতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, এদের সকলের দুর্নীতির সঙ্গে কোনও না কোনও যোগ আছে। 

আরও পড়ুন: সমবায় ভোট ঘিরেও উত্তাল বঙ্গ, কামারহাটিতে সিপিএম-তৃণমূল দ্বন্দ্ব

বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই অয়ন শীল একাই চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি টাকা তুলেছিলেন বলে ইতিমধ্যে জানতে পেরেছে গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে পুরসভার চাকরি 'বিক্রি' করার অভিযোগ রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে অয়নের পরিবারের সদস্যদের ভূমিকা কী সেটাই খতিয়ে দেখতে চায় ইডি। তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই জানতে পেরেছেন অয়নের ছেলে এবং তার এক বান্ধবী একসঙ্গে পেট্রল পাম্প কিনেছেন। সেই অর্থ নাকি খোদ অয়ন দিয়েছিলেন তাদের। এও জানা গিয়েছে, একটি রেস্টুরেন্টও রয়েছে তাঁদের নামে। তাই ইডির ধারণা, সকলকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্য সামনে উঠে আসবে। প্রসঙ্গত, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে অয়ন শীলকে। 

সম্প্রতি অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকেই এই সমস্ত তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর। এছাড়া ওই অফিসে প্রচুর পরিমাণে পুরসভার পরীক্ষার আসল ওএমআর শিটও পাওয়া গিয়েছে। পাশাপাশি বর্তমানে এই জানা গিয়েছে যে, রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে তো বটেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে অয়নের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। অনুমান করা যায়, দুর্নীতির শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন