২২ দেশ দাপিয়ে এখন ভারতে করোনার এই বিপজ্জনক রূপ, দেড় গুণ দ্রুত ছড়ানোর ক্ষমতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

২২ দেশ দাপিয়ে এখন ভারতে করোনার এই বিপজ্জনক রূপ, দেড় গুণ দ্রুত ছড়ানোর ক্ষমতা

 


নয়াদিল্লি: বিগত কয়েকদিনে লাগাতার বৃদ্ধি পেয়েছে ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা। দেখতে দেখতে শুক্রবার তা ১১ হাজার টপকে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই নতুন করে জনমানসে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু হঠাৎ করে এখন আবার কোভিড সংক্রমণ বাড়ছে কেন? অনেক দিন আগে থেকেই বিশেষজ্ঞরা একটা অনুমান করছিলেন। তাদের ধারণা ছিল, করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর কারণেই এই সংক্রমণ বৃদ্ধি। সেটাই এবার কার্যত প্রমাণিত হল। জানা গিয়েছে, ২২ দেশে দাপানোর পর এই বিপজ্জনক রূপ এখন আতঙ্ক সৃষ্টি করেছে ভারতে। এই প্রজাতির অপর নাম আর্কটারাস। 

আরও পড়ুন: টানা পাঁচ দিন দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১১ হাজার পার কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত ২৯

শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৯। টানা ৫ দিন দেশে করোনা সংক্রমণের হার একই ভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৯ জন কোভিড আক্রান্তের। গবেষক মহলের স্পষ্ট ধারণা, এই বাড়বাড়ন্তের পিছনে একমাত্র দায়ী করোনার এই আর্কটারাস রূপ। মূলত ওমিক্রনের ৬০০ টিরও বেশি উপ-প্রজাতির একটি অংশ হল এটি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত সবথেকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই প্রজাতি। করোনার অন্য একাধিক প্রজাতির চেয়ে ১.২ গুণ দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে এর। এতদিনে আমেরিকা ছাড়া ২২টি দেশে এই রূপটি পাওয়া গিয়েছে। যার নবতম সংযোজন ভারত। 

কোভিডের অন্য উপসর্গের থেকে এতে আক্রান্ত হওয়ার উপসর্গ কিছুটা হলেও আলাদা বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, এই প্রজাতিতে আক্রান্ত হলে মূলত উচ্চ মাত্রায় জ্বর, চোখে চুলকানি, চোখ গোলাপি এবং কাশির লক্ষণ দেখা যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন