ব্যক্তিগত বন্ডে মিলল জামিন, অবশেষে স্বস্তির নিঃশ্বাস জিতেন্দ্রর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ব্যক্তিগত বন্ডে মিলল জামিন, অবশেষে স্বস্তির নিঃশ্বাস জিতেন্দ্রর

 


কলকাতা: কম্বল কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। আসানসোলে আয়োজিত একটি কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় অভিযুক্ত এই বিজেপি নেতাকে গত ১৮ মার্চ গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারির ২২ দিনের মাথায় সোমবার তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন: কত শতাংশ আসনে প্রার্থী দিতে পারবে বিজেপি? কী বলছে বিজেপির ঘরোয়া রিপোর্ট?

আদালতের স্পষ্ট নির্দেশ, অনুমতি ছাড়া আসানসোল মিউনিসিপালিটি এলাকায় ঢুকতে পারবেন না জিতেন্দ্র তিওয়ারি। এছাড়া জানান হয়েছে, তিনি যেখানে থাকবেন সেখানের সংশ্লিষ্ট থানায় সপ্তাহে এক দিন হাজিরা দিতে হবে তাঁকে। আবার তাঁর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই ঘটনার সাক্ষীদের কোনও ভাবেই হুমকি দেওয়া যাবে না। এই ঘটনায় গ্রেফতারি এড়াতে আদালতে যান তিওয়ারি দম্পতি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বেশ কয়েকবার পুলিশের জিজ্ঞাসাবাদ এড়িয়েছিলেন চৈতালি। পরে অবশ্য তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, কিন্তু আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। তবে রেহাই পাননি জিতেন্দ্র। এখন অবশেষে স্বস্তি মিলল।


প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলে এক কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি চলে যাওয়ার প্রায় পরপরই এই ঘটনা ঘটে। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিজনরা। পুলিশের বক্তব্য ছিল, ওই অনুষ্ঠান করার জন্য তাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন