মানিকের বড় আর্জি মঞ্জুর হল, আবেদনে সাড়া দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মানিকের বড় আর্জি মঞ্জুর হল, আবেদনে সাড়া দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

 


কলকাতা: কিছুদিন আগেই নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে জেলবন্দি মানিক ভট্টাচার্যকে ডেকে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময়ে তাঁকে নিজের কাছে ডেকে নিয়ে কিছুক্ষণ কথাও বলেন বিচারপতি। এবার মানিকের একটি বড় আবেদন মঞ্জুর করলেন তিনি। মানিক নিজের সংক্রান্ত একটি মামলার শুনানি মুলতুবি করার আর্জি জানিয়েছিলেন। সেটাই এদিন মঞ্জুর হয়েছে। কিন্তু সেটা কোন মামলা?

আরও পড়ুন: যখন প্রয়োজন বলবেন, আমি চলে আসব, বিচারপতির উদ্দেশে মানিক

আসলে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদের প্রাক্তন সভাপতিকে দফায় দফায় মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা (জরিমানা) না দেওয়ায় গত ফেব্রয়ারিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডিকে নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার। আদালতের নির্দেশে ইতিমধ্যেই ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন মানিক। সেই প্রেক্ষিতে আগামী তিন সপ্তাহের জন্য এই মামলার শুনানি মুলতুবি রাখার আবেদন জানান তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই আবেদনে সাড়া দিয়েছেন।


এর আগে মানিক ভট্টাচার্যের সম্পত্তি নিয়ে বড় মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও মানিক তাঁর সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় অস্বীকার করেছিলেন। যেমন তাঁর লন্ডনের বাড়ি বা দুটি পাসপোর্ট থাকার বিষয়। তবে গত ৫ এপ্রিল বড় ঘটনা ঘটে। ওইদিনই দুপুরে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে নিজের এজলাসে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে হাজিরা দিয়েই একাধিক প্রশ্নের মুখে পড়েন তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন