বর্ধিত পার্কিং ফি-র সিদ্ধান্ত প্রত্যাহার, ছুটির দিন রাতেই বিজ্ঞপ্তি জারি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বর্ধিত পার্কিং ফি-র সিদ্ধান্ত প্রত্যাহার, ছুটির দিন রাতেই বিজ্ঞপ্তি জারি

 



কলকাতা: ১ এপ্রিল থেকে বিভিন্ন ধরনের পার্কিং ফি বাড়ায় কলকাতা পুরসভা। কিন্তু তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেস দলই কার্যত এই সিদ্ধান্তের বিরোধিতা করে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী বা দলের অনুমোদন না নিয়েই পার্কিং ফি বাড়ানো হয়েছে। এরপর ছুটির দিনের রাতেই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে কলকাতা পুরসভা। 

আরও পড়ুন: রাজ্যপালের পাঠানো চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর, সৃষ্টি হল সংঘাতের আবহ

শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি ছিল। কিন্তু পার্কিং ফি-এর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বাড়তে থাকায় ওইদিন রাতেই বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় পুরসভা। জানান হয়, নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পুরানো পার্কিং ফি বজায় থাকবে। তবে এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগেই কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে টুইট করে তৃণমূল কংগ্রেস। দলের তরফে কুণাল ঘোষ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী চান না মানুষের ঘাড়ে বাড়তি বোঝা চাপুক। তাই তিনি মেয়রকে নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে পুরনো হারে তা নিতে। 



যদিও দলীয় এই সাংবাদিক বৈঠক নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, সরাসরি তাঁকে এই বিষয়ে বললেই হয়ে যেত। এর জন্য সাংবাদিক বৈঠক করার দরকার ছিল না। তিনি দলের অনুগত সৈনিক। উল্লেখ্য, পুরসভার নয়া নিয়ম অনুযায়ী, পার্কিং খরচ আগের থেকে অনেকটাই বেড়ে যেত সাধারণ মানুষের ক্ষেত্রে। পুরসভার দাবি ছিল, পার্কিং ফি বাড়ালে সে ক্ষেত্রে শহরের রাস্তায় যানবাহন কমবে এবং দূষণও কম হবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন