সিবিআই-ইডি'র বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কুন্তল, বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সিবিআই-ইডি'র বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কুন্তল, বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 


কলকাতা: দলের নেতাদের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেও জোর করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। দাবি করেই থেমে থাকেননি, এই ইস্যুতে আলিপুর আদালতের বিচারককে চিঠিও দিয়েছিলেন তিনি আইনজীবী মারফৎ। এবার ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন কুন্তল। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে অভিযোগ করেছেন তিনি আর সেই অভিযোগ পৌঁছে গিয়েছে হেস্টিংস থানায়। 

আরও পড়ুন: প্রভাবশালীর নাম বলবেন? ‘ওর কাছেই নতুন নাম শুনুন না!’ কার কথা বললেন তাপস?

চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নেওয়ার বড় অভিযোগ আছে কুন্তল ঘোষের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল তাঁর নাম। তাপস নিজেও কুন্তলের বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কুন্তল ঘোষের অভিযোগ যেন এই ইস্যুকে আরও উত্তেজক করে দিয়েছে। আদালতের বিচারককে চিঠি দেওয়ার পর এবার পুলিশের দ্বারস্থ হওয়া ঘটনাকে আরও বড় বানিয়ে দিয়েছে। তবে এই নিয়ে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

জানা গিয়েছে, কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপই করতে পারবে না পুলিশ এবং নিম্ন আদালত। এই নির্দেশ দিয়েছেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আজ দুপুর ৩টের মধ্যেই হেস্টিংস থানায় কুন্তলের যে অভিযোগপত্র গিয়েছে তা আদালতে পেশ করতে হবে এবং তা করবেন খোদ পুলিশ কমিশনার। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককেও কুন্তলের অভিযোগপত্র আজই পেশ করতে হবে হাইকোর্টে। এই প্রেক্ষিতেই বিচারপতির স্পষ্ট বক্তব্য, অতিচালাকি বরদাস্ত করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন