রামনবমীর ইস্যুতে কি এনআইএ তদন্ত? ইঙ্গিত দিলেও রায়দান স্থগিত রাখল হাইকোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

রামনবমীর ইস্যুতে কি এনআইএ তদন্ত? ইঙ্গিত দিলেও রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

 


কলকাতা: রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। তারপর হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রামনবমীর হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবি ওঠে। যদিও এখনও কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি আদালত। রায় ঘোষণা স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট।  

আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে একাই ৩৫ কোটি তুলেছিলেন অয়ন!

রামনবমী ও হনুমান জয়ন্তী সংক্রান্ত মামলায় এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, হনুমান জয়ন্তীতে তিন কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। এদিকে বিরোধী আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, রামনবমীর ঘটনায় রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হোক। ওইদিন পেট্রোল বোমা পর্যন্ত ছোড়া হয়েছিল। এনআইএ তদন্ত হোক। তদন্ত করে তারা রিপোর্ট দিক। কেন এখনও এনআইএ অ্যাক্ট যুক্ত করা হচ্ছে না মামলায়, এই প্রশ্নও তোলেন তিনি। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, হিংসার ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? রামনবমীতে ঝামেলার উৎস কী এবং কারা ঘটিয়েছে তাও জানতে চায় আদালত।  


এজি জানান, সমস্ত কিছু রিপোর্টে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারও করা হয়েছে। তাই তাঁর বক্তব্য, এই মুহুর্তে এনআইএ তদন্তের প্রয়োজন নেই বলেই মনে হয়। তার সপক্ষে তিনি সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ উল্লেখ করেন। একই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, ডালখোলায় বোম ছোড়া হয়েছিল, হাতে লাঠি ছিল, তরোয়াল ছিল। কিন্তু ঘরবাড়ি ভাঙচুর বা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ মিথ্যা। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়নি। তবে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে এও দাবি করা হয়েছে যে, আগে লক্ষ্মীপুজো, রামনবমী সবই হত শান্তিপূর্ণ ভাবে। কোনও গণ্ডগোল হত না। কিন্তু এখন হচ্ছে আর এনআইএ অ্যাক্টও দেওয়া হচ্ছে না উদ্দেশ্যপ্রনোদিত ভাবে। অফিসে বসে রিপোর্ট তৈরি করা হচ্ছে। সব শেষে রায়দান স্থগিত রেখেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন