মিছিল থেকে লাগাতার উস্কানি! রিষড়াকাণ্ড নিয়ে রিপোর্ট দিল পুলিশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

মিছিল থেকে লাগাতার উস্কানি! রিষড়াকাণ্ড নিয়ে রিপোর্ট দিল পুলিশ

 

কলকাতা: ইটবৃষ্টি এবং অগ্নিসংযোগ, সপ্তাহখানেক আগেই রিষড়ায় মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এক মিছিলকে কেন্দ্র করে। রবিবারের পর থেকে দফায় দফায় বেশ কয়েকবার অশান্তি বাড়ে এলাকায়। সেই ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল পুলিশ। তারা দাবি করেছে, মিছিল থেকে ক্রমাগত উস্কানি দেওয়া হয়েছিল। তার জন্যই হিংসা ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: ময়নায় শুভেন্দুর সভায় অনুমতি, মানতে হবে গুচ্ছ শর্ত

রিষড়া কাণ্ড নিয়ে পুলিশ আদালতে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, রবিবার রামনবমীর মিছিল থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ করা হচ্ছিল। লাগাতার উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছিল। ফলে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। এছাড়াও মিছিলে তলোয়ার, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয়। আবার বেআইনিভাবে ডিজে বাজিয়ে ইট, পাথর ছোড়াও হয়েছিল। এভাবেই মারাত্মক হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। শুধু তাই নয়, পুলিশ এও জানিয়েছে যে এই ঘটনার ঠিক পরের দিন রিষড়া এলাকার চার নম্বর রেলগেটের কাছে পুলিশ পৌঁছলে ৫০০ থেকে ৬০০ স্থানীয় মানুষ জমায়েত হয়ে পুলিশের বিরুদ্ধেই অশালীন আক্রমণ করতে থাকে। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে। তার জন্য পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। 


হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে পুলিশ এও উল্লেখ করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বাধ্য হয়ে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে। কিন্তু জনতা তলোয়ার এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে নানা স্লোগান দিয়ে পুলিশকেই হুমকি দিয়েছিল। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়। প্রসঙ্গত, অশান্তির ঘটনার পর রিষড়ায় গিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বক্তব্য ছিল, দুর্বৃত্তদের হাতে আইন তুলে নিতে দেবেন না তিনি। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন