জনসাধারণের জন্য খোলা হবে রাজভবন! পয়লা বৈশাখেই নয়া চমক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

জনসাধারণের জন্য খোলা হবে রাজভবন! পয়লা বৈশাখেই নয়া চমক

 


কলকাতা: আর মাত্র কয়েকদিন। তারপরই বাংলার বর্ষবরণ। নতুন বছরে পদার্পণ করবে বাংলা। এমনিতে রাজ্যজুড়েই পালিত হয় নববর্ষ উৎসব অনুষ্ঠান। কিন্তু এবার তা পালিত হবে রাজভবনেও। সূত্রের খবর, পয়লা বৈশাখের দিন সাধারণ মানুষের জন্য সকালের দিকে খোলা থাকবে রাজভবন। আর এই উদ্যোগ নাকি নিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল! পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

নববর্ষের দিন শহর কলকাতায় তো বটেই, রাজ্যের একাধিক জায়গায় একাধিক অনুষ্ঠান হয়। বাংলার নতুন বছরকে সকলে স্বাগত জানায়। তবে এবার অন্যান্য জায়গার মতো রাজভবনেও পালিত হবে বাংলা নববর্ষ উৎসব অনুষ্ঠান। ১লা বৈশাখের দিন এমন ভাবনাই নেওয়া হয়েছে রাজভবনের তরফে। জানা গিয়েছে, সাধারণ মানুষের আরও কাছাকাছি যেতে, জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যেই বাংলার নববর্ষ উৎসব রাজভবনে পালিত হবে। 


আরও জানা গিয়েছে, ওই দিন থেকেই রাজভবনে সাধারণ মানুষের জন্য চালু হতে চলেছে হেরিটেজ ওয়াক। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস জনগণের জন্য রাজভবন খুলে দেওয়ার ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও হয়েছিল। এখন খবর, সবদিক থেকেই সবুজ সঙ্কেত মিলেছে এবং নববর্ষ পালনের বিষয়টি স্থির হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন