চলতি মাসেই খুন হবেন সলমন! হুমকি ফোনে দিনক্ষণ জানান হল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

চলতি মাসেই খুন হবেন সলমন! হুমকি ফোনে দিনক্ষণ জানান হল

 


মুম্বই: একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। আবার একবার তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হল। এবার রাজস্থানের জোধপুর থেকে এসেছে হুমকি ফোন। জানান হয়েছে, চলতি মাসেই খুন করা হবে তাঁকে! শুধু তাই নয়, নির্দিষ্ট দিনও উল্লেখ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ব্যাপকভাবে সতর্কতা অবলম্বন করছে স্থানীয় প্রশাসন। তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশও। 

আরও পড়ুন: বীরভূম থেকে সংখ্যালঘুদের কাছে টানার বার্তা শুভেন্দুর! ভোটের আগে নয়া কৌশল?

জানা গিয়েছে, রকি ভাই বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সম্প্রতি রাজস্থানের জোধপুরে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। তিনি হুমকি দিয়ে বলেন, ৩০ এপ্রিল খুন করা হবে সলমন খানকে। এই ফোন পাওয়ার পরেই মুম্বই পুলিশকে বিস্তারিত জানান হয়। বান্দ্রা পুলিশে স্টেশনে দায়ের হয়েছে অভিযোগ। সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে ফোন করা ব্যক্তিকে পাকড়াও করতে উদ্যত হয়েছে পুলিশ। কয়েক মাস আগেই প্রাণনাশের হুমকি ইমেল পাঠানো হয়েছিল সলমন খানকে। সেই ইমেলে লেখা হয়েছিল, সিধু মুসেওয়ালার মতোই পরিণতি নাকি হতে চলেছে তাঁর। সেই ঘটনায় জোধপুর থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

আপাতত বলিউডের 'টাইগার'-এর ভক্তরা অপেক্ষা করছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির। ২০২৩ সালের শুরুটা বলিউডের জন্য বেশ ভালোই হয়েছে। শাহরুখ খানের কামব্যাক ফিল্ম 'পাঠান' অল টাইম ব্লকবাস্টার হয়েছে। বিশ্বজুড়ে হাজার কোটিরও বেশি ব্যবসা করেছে। এবার সকলে তাকিয়ে আছে 'ভাইজান'-এর দিকে। তাঁর ছবি কী ক্যারিশ্মা দেখায় তার অপেক্ষা।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন