জাতীয় দলের তকমা হারাল তৃণমূল! পদক্ষেপ নিল নির্বাচন কমিশন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

জাতীয় দলের তকমা হারাল তৃণমূল! পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

 


নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস এখন থেকে আর জাতীয় দল নয়। ঘাসফুল শিবিরের কাছ থেকে এই তকমা কেড়ে নিল জাতীয় নির্বাচন কমিশন। এক কথায়, জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল কংগ্রেস। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নয়, বাম দল সিপিআই এবং শরদ পাওয়ারের এনসিপি'র জাতীয় দলের তকমাও প্রত্যাহার করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এটা যে তৃণমূলের কাছে বড় ধাক্কা তা বলাই বাহুল্য। 

তৃণমূল কংগ্রেস, সিপিআই এবং এনসিপি জাতীয় দলের তকমা হারালেও অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ) পেয়েছে জাতীয় দলের মর্যাদা। নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় দল হতে গেলে যে যে শর্ত পূরণ করতে হয় তা পূরণ করতে পেরেছে আম আদমি পার্টি। নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দলকে জাতীয় দল হতে গেলে লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে। আবার লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসনে জিততে হবে। এছাড়াও অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে। কেজরিওয়ালের দল এই শর্ত পূরণ করতে পেরেছে। দিল্লির পাশাপাশি তারা পঞ্জাবে ক্ষমতায় আছে। গোয়া এবং গুজরাটে ৬ শতাংশের ওপর ভোট পেয়েছিল। 



২০১৬ সালে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মনিপুর প্রদেশে রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পাওয়ায় তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই সেই মর্যাদা হারাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এর ফলে বেশ কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে ঘাসফুল বাহিনীকে। বাংলা বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্য পাওয়ার পর বেশকিছু রাজ্যেই নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য লড়াই করেছিল তৃণমূল। কিন্তু মেঘালয় ছাড়া কোনও রাজ্যেই তারা দাগ কাটতে পারেনি। সবশেষে জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার ৭ বছরের মাথায় সেই তকমা হারাতে হল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন