অমিত শাহ 'পরিযায়ী পাখি', কটাক্ষ তৃণমূলের! আসন পেতেই কালঘাম ছুটবে, দাবি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

অমিত শাহ 'পরিযায়ী পাখি', কটাক্ষ তৃণমূলের! আসন পেতেই কালঘাম ছুটবে, দাবি

 


কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে আবার বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অনুব্রত মণ্ডলহীন বীরভূমের সিউড়িতে জনসভা করেন তিনি। তবে এই সভা থেকে পঞ্চায়েত ভোট নয়, ২০২৪ লোকসভা ভোটে নিয়েই কথা বলেছেন অমিত শাহ। নির্বাচনে যাতে বিজেপিকে ৩৫ আসন দেওয়া হয় সেই অনুরোধ আজ তিনি করেছেন বঙ্গবাসীর কাছে। তবে এই ইস্যুতে তাঁকে জোর কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস শিবির। 

আরও পড়ুন: ’২৫ সালেই দিদির সরকার ফুসসস হয়ে যাবে! সিউড়ি থেকে শাহী হুঙ্কার, বাঁধলেন টার্গেট

অমিত শাহ এদিনের সভা থেকে দাবি করেছেন, বাংলায় বিজেপি ৩৫ আসন পেলে ২০২৫ সালের মধ্যেই তৃণমূল সরকার পড়ে যাবে। তাঁর এই দাবি নিয়েই হাস্যরসে কটাক্ষ করেছে তৃণমূল। দলের তরফে টুইট করে বলা হয়েছে, ''এক পরিযায়ী পাখি বাংলায় এসেছে কিন্তু তাঁকে কেউই দেখতে চায় না। অমিত শাহ, আপনি দিল্লি যান আর নিজের কাজ করুন। স্পষ্টত বাংলায় কেউই আপনার বাজে বকা, মিথ্যে রটনা, উস্কানিমূলক মন্তব্য শুনতে চায় না। অন্য কোথাও গিয়ে বিষ ঢালুন।'' এই টুইটের সঙ্গেই একটি ছবিও পোস্ট করা হয়েছে যেখানে অর্ধেক আসন ফাঁকা।

আজ কার্যত বঙ্গ বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি জেতার লক্ষ্যমাত্রা ধার্য করছেন তিনি। তৃণমূলের কটাক্ষের পর দলের মুখপাত্র কুণাল ঘোষও তাঁকে একহাত নিয়েছেন এই বিষয় নিয়ে। কুণালের কথায়, একটা আসন পেতে কালঘাম ছুটবে। শূন্য থেকে এক হবে কি না, সেটাই ভাবার বিষয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন