রাজনীতি ছেড়ে দেব! শাহকে জানালেন অভিষেক, আছে কোন শর্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

রাজনীতি ছেড়ে দেব! শাহকে জানালেন অভিষেক, আছে কোন শর্ত

 


কলকাতা: শুক্রবার বাংলার মাটিতে সভা করে আগামী লোকসভা নির্বাচনের জন্য বঙ্গ বিজেপি ব্রিগেডকে টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি জেতার লক্ষ্যমাত্রা ধার্য করছেন তিনি। এই ইস্যুতে স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল। এছাড়া মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো আক্রমণ করেইছেন শাহ। সেই আক্রমণের জবাবে বড় দাবি করেছেন তৃণমূল নেতা। অভিষেক শাহকে জানিয়েছেন যে, তিনি রাজনীতিই ছেড়ে দেবেন। কিন্তু তার আগে তাঁকে একটি কাজ করতে হবে। 

আরও পড়ুন: ’২৫ সালেই দিদির সরকার ফুসসস হয়ে যাবে! সিউড়ি থেকে শাহী হুঙ্কার, বাঁধলেন টার্গেট

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ''অমিত শাহ আপনি আমার কাল্পনিক অসুখ নিয়ে কথা বললেন। কিন্তু বিজেপি বাংলায় যেভাবে ক্ষতি করেছে, সেই ব্যাপারে কোনও কথা বলার প্রয়োজনীয় বলে মনে করেননি। আমার অস্তিত্ব যদি আপনাকে এতটাই যন্ত্রণা দেয়, তাহলে এখনই আমার রাজ্যের বকেয়া দেড় লাখ কোটি মিটিয়ে দিন, কথা দিচ্ছি আমি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেব।'' তৃণমূল বরাবর এই দাবিই করে আসছে যে, কেন্দ্র বহু কোটি টাকা বকেয়া দিচ্ছে না। বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ নিচ্ছে না তারা। সেই দাবি আরও একবার করেই এবার বিস্ফোরক কথা বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


ইতিমধ্যেই অমিত শাহকে একহাত নিয়ে দলের তরফে টুইট করে বলা হয়েছে, ''এক পরিযায়ী পাখি বাংলায় এসেছে কিন্তু তাঁকে কেউই দেখতে চায় না। অমিত শাহ, আপনি দিল্লি যান আর নিজের কাজ করুন। স্পষ্টত বাংলায় কেউই আপনার বাজে বকা, মিথ্যে রটনা, উস্কানিমূলক মন্তব্য শুনতে চায় না। অন্য কোথাও গিয়ে বিষ ঢালুন।''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন