পরপর ৬ বার! সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

পরপর ৬ বার! সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি

 


নয়াদিল্লি: হতাশা কিছুতেই কাটছে না ডিএ আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর রায়ের দিকেই তারা তাকিয়ে আছে এতদিন ধরে। কিন্তু এখনও কিছুই ইতিবাচক হয়নি। বরং বারংবার শুনানি পিছিয়েই যাচ্ছে দেশের শীর্ষ আদালতে। এদিন ফের একবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। জানান হয়েছে, আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। হিসেব করলে দেখা যায়, এই নিয়ে পরপর ৬ বার এই মামলার শুনানি পিছল। 

আরও পড়ুন: 'জাতীয়' তকমা হারানোয় একাধিক সুবিধা পাবে না তৃণমূল, অপেক্ষা ২০৩৩ সালের

২০২২ সালের ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ধার্য ছিল। সেই দিন শুনানি তো হয়েইনি, তারপর থেকে আজ পর্যন্ত ৬ বার তা পিছিয়ে গিয়েছে। মঙ্গলবারের আগের শুনানিতে আজকের দিন ধার্য করা হয়েছিল এই মামলার জন্য। ইতিমধ্যেই ডিএ নিয়ে আন্দোলন চলছে রাজধানী দিল্লিতে। সেই প্রেক্ষিতে মনে করা হয়েছিল আজ কিছু একটা ইতিবাচক হয়তো হবে আন্দোলনকারীদের জন্য। কিন্তু তেমনটা হল না। মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি আবার পিছিয়ে দিয়েছে। 

কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি তুলেই রাজ্যের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীদের একটা বড় অংশ। লাগাতার শহরের বুকে আন্দোলন, অবস্থান বিক্ষোভ চলছে। বর্তমানে দিল্লিতে গিয়েও আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত বছর মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিলেও সরকার পদক্ষেপ নেয়নি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা। কিন্তু এখনও পর্যন্ত সুরাহা কিছুই হয়নি। একদিকে আন্দোলন চলছেই, অন্যদিকে শুনানিও পিছোচ্ছে বারবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন