দিদি-ভাইপোকে রুখতে বিজেপিই ভরসা, ৩৫ আসনের অনুরোধ জানালেন অমিত শাহ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

দিদি-ভাইপোকে রুখতে বিজেপিই ভরসা, ৩৫ আসনের অনুরোধ জানালেন অমিত শাহ

 


সিউড়ি: আসন্ন পঞ্চায়েত ভোটের আগে আবার বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অনুব্রত মণ্ডলহীন বীরভূমের সিউড়িতে জনসভা করেন তিনি। এই সভা থেকে একদিকে যেমন তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলে তিনি, অপরদিকে আগামী লোকসভা নির্বাচনে সিংহভাগ আসনের অনুরোধ বাংলাবাসীদের কাছে করেছেন অমিত শাহ। তাঁর কথায়, ২০২৪ সালে আবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতেই হবে। 

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা কি বাতিল হবে? উঠে গেল বিরাট প্রশ্ন

এদিন জনসভার শুরুতে অমিত শাহ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান সকলকে। তারপর বগটুই কাণ্ডের প্রসঙ্গ টেনে তুলে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি গরু পাচার ইস্যুতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা তথা বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়েও শাসক দলকে একহাত নিয়েছেন অমিত শাহ। এই প্রসঙ্গেই তিনি নাম না করে বলেন, পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে একটাই কাজ করতে হবে, বাংলায় বিজেপিকে আনতে হবে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে যাতে বিজেপিকে ৩৫ আসন দেওয়া হয় সেই অনুরোধ আজ তিনি করেছেন। 

সিউড়ির জনসভায় দাঁড়িয়ে তিনি আরও বলেন, বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। তাই লোকসভা নির্বাচনে ৩৫ আসন দিয়ে নরেন্দ্র মোদীকে আবার দেশের প্রধানমন্ত্রী বানাতে বাংলাকে এগিয়ে আসতেই হবে। অমিত শাহ আরও বড় দাবি করেছেন, লোকসভায় বিজেপি ৩৫ আসন পেলে ২০২৫ সালের আগেই বঙ্গের তৃণমূল সরকার পড়ে যাবে। এই ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি ফের সেই তোষণের রাজনীতির প্রসঙ্গ তোলেন এবং সরব হন তৃণমূল সরকারের বিরুদ্ধে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন