বঙ্গের কোভিড চিত্র বদলাচ্ছে, চিন্তার কারণ নেই বলে আশ্বাস নবান্নের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বঙ্গের কোভিড চিত্র বদলাচ্ছে, চিন্তার কারণ নেই বলে আশ্বাস নবান্নের

 


কলকাতা: দেশের করোনা সংক্রমণের সার্বিক চিত্র শেষ কয়েক সপ্তাহে ভালোই বদলে গিয়েছে। আবার আগের মতো কেমন একটা আতঙ্কের পরিবেশ যেন সৃষ্টি হয়েছে কারণ বিগত কিছু সময় ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য অনেক রাজ্যের মতোই পশ্চিমবঙ্গের অবস্থা নিয়েও চিন্তা যে আছে তা বলাই বাহুল্য। বঙ্গেও বদলাচ্ছে কোভিড গ্রাফ। কিন্তু নবান্নের তরফে স্পষ্টভাবেই আশ্বাস দেওয়া হচ্ছে যে, এখনই আতঙ্কিত হয়ে পড়ার কিছু হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। 

আরও পড়ুন: সমবায় ভোট ঘিরেও উত্তাল বঙ্গ, কামারহাটিতে সিপিএম-তৃণমূল দ্বন্দ্ব

সরকারি সূত্রে জানা গিয়েছে, গত মাসেও রাজ্যে ১০টির ওপর এমন জেলা ছিল যেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল শূন্য। শেষ এক সপ্তাহে ওই সংখ্যা নেমে এসেছে পাঁচের নীচে। অন্যদিকে মার্চের শুরুতে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০-র নীচে। বর্তমানে তা প্রায় ৩০-র কাছাকাছি। অর্থাৎ ধীরে হলেও বঙ্গের কোভিড চিত্র কিন্তু বদলে যাচ্ছে দিনদিন। যদিও রাজ্যের দাবি, পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই আছে, অযথা চিন্তার কোনও কারণ নেই। তবে একাধিক রাজ্যের পজিটিভিটি রেট যে কিছুটা আশঙ্কা জিইয়ে রাখবে তা আন্দাজ করাই যায়। উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কোভিডের বৃদ্ধি দেখা যাচ্ছে। 


তথ্য অনুযায়ী, পজিটিভিটি রেট সব চেয়ে বেশি কালিম্পংয়ে (২৫%)। এরপর আছে পশ্চিম মেদিনীপুর (৭.২৭) ও কলকাতা (৬.৮৪)। ২ থেকে ৪ শতাংশের মধ্যে পজিটিভিটি রেট থাকা জেলার সংখ্যাই এই মুহূর্তে সবথেকে বেশি। ইতিমধ্যেই বাংলার হাসপাতালগুলিতে কোভিড-চিকিৎসার মহড়া চলছে। আশা করা যায়, আগামী দিনে পরিস্থিতি খারাপের দিকে যাবে না।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন