লক্ষাধিক টাকা তুলে জিম বন্ধ! শ্রাবন্তীর নামে বিস্ফোরক অভিযোগ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

লক্ষাধিক টাকা তুলে জিম বন্ধ! শ্রাবন্তীর নামে বিস্ফোরক অভিযোগ

 


কলকাতা: এমনিতে তাঁকে নিয়ে কম চর্চা হয় না। ব্যক্তিগত জীবন হোক কিংবা স্বল্পক্ষণের রাজনৈতিক জীবন, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সব সময়ে আলোচনার মধ্যেই থাকেন। তবে এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, জিম খোলার নামে লক্ষাধিক টাকা তুলে তিনি নাকি তা ফেরত দেননি বরং নায়িকা জিম আচমকাই বন্ধ করে দিয়েছেন। এই ঘটনা নিয়ে এবার হইচই শুরু হয়েছে। 

আরও পড়ুন: এপ্রিলেই হতে পারে মক-ড্রিল, কোভিড নিয়ে সতর্ক কেন্দ্র


জানা গিয়েছে, কয়েক বছর আগে মধ্যমগ্রামে একটি নামকরা মলে জিম সেন্টারটি উদ্বোধন করেছিলেন নায়িকা। কিন্তু এখন অভিযোগ জিম ট্রেনিংয়ের নামে টাকা তুলে নাকি জিম বন্ধ করে দিয়েছেন তিনি। বিষয় হল, যে সময়ে এই জিম খোলা হয়েছিল সেই সময় অভিনেত্রীর সঙ্গে আরও তিনজন ছিলেন। এমন এক নামকরা অভিনেত্রীর জিমে ভর্তির উৎসাহ তো ছিলই, সেই প্রেক্ষিতে বহু মানুষ শরীরচর্চার জন্য অগ্রিম টাকা দিয়ে দেন। সম্প্রতি আবার বিশেষ কিছু অফারের কথাও উল্লেখ করেছিল জিম কর্তৃপক্ষ। কিন্তু দোলের পর আচমকা এই জিম বন্ধ হয়ে যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর বিরুদ্ধে সরব হওয়া শুরু করেন অনেকে। মধ্যমগ্রাম থানায় এই ইস্যুতে অভিযোগও দায়ের হয়। 


অভিযোগকারীদের দাবি, বছরে যেখানে ১৮ হাজার টাকা লাগে, সেখানে একসঙ্গে সাড়ে ৭ হাজার টাকা দিলেই জিমে ভর্তি হওয়া যাবে বলে জানিয়েছিল জিম কর্তৃপক্ষ। তারপর ৪ হাজার টাকা দিয়ে পার্সোনাল ট্রেনার নেওয়ার কথাও বলা হয়। এতকিছুর শুনে টাকা দিয়ে তারা জিমে ভর্তি হন, কিন্তু হঠাৎ জানতে পারেন যে জিম বন্ধ। তাদের সঙ্গে প্রতারণা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও বাংলার এক প্রথম সারির সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে খোদ অভিনেত্রী জানিয়েছেন, যখন জিমটি খোলা হয়েছিল তখন তিনি যুক্ত ছিলেন। কিন্তু বহু দিন হয়ে গেল এখন তাঁর কোনও যোগাযোগ নেই এই জিমের সঙ্গে। অর্থ লেনদেন হওয়া তো দূর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন