অভিষেকের নাম বলতে চাপ! তদন্তকারীদের বিরুদ্ধে আদালতে চিঠি দিলেন কুন্তল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

অভিষেকের নাম বলতে চাপ! তদন্তকারীদের বিরুদ্ধে আদালতে চিঠি দিলেন কুন্তল

 



কলকাতা: দলের নেতাদের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ কিছুদিন আগেই এনেছিলেন নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বৃহস্পতিবার সেই একই অভিযোগ তুলে এবার আইনজীবী মারফত আলিপুর আদালতের বিচারককে চিঠি দিলেন তিনি। আজ এই কথা নিজেই জানিয়েছেন কুন্তল। তাঁর স্পষ্ট দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: প্রভাবশালীর নাম বলবেন? ‘ওর কাছেই নতুন নাম শুনুন না!’ কার কথা বললেন তাপস?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। তার বিরুদ্ধে তাপস মণ্ডলের অভিযোগ, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এদিনই আবার দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয়, “প্রভাবশালীর নাম বলবেন?” উত্তরে তাপস কুন্তল ঘোষকে এই ব্যাপারে জিজ্ঞেস করার কথা বলেন। তাৎপর্যপূর্ণভাবে আজই কুন্তল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আদালতকে চিঠি দিলেন। 



নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের মুখে বারবার পরস্পর বিরোধী বয়ান দিয়েছেন দুই অভিযুক্ত কুন্তল এবং তাপস৷ যা নিয়ে ধন্দে পড়েছেন তদন্তকারীরা৷ দিন কয়েক আগে কুন্তলের উদ্দেশে তোপ দেগে তাপস বলেছিলেন, ‘‘কুন্তল তো নাটক করছে। এখনও নাটক করে যাচ্ছে। আপনারা দেখুন।’’ তাপসকে পাল্টা বেঁধেন কুন্তলও৷ টেনে আনেন কামদুনি কাণ্ডের প্রাক্তন ‘মুখ’ মৌসুমী কয়ালের প্রসঙ্গ। তাঁকে সরাসরি তাপসের ‘এজেন্ট’ বলে দাবি করেন তিনি। সেই নিয়ে মৌসুমী নিজেও কুন্তলকে আক্রমণ করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন