বিশ্বমঞ্চে ফের নজির গড়লেন মোদী, টপকালেন বাইডেন, সুনককেও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বিশ্বমঞ্চে ফের নজির গড়লেন মোদী, টপকালেন বাইডেন, সুনককেও




নয়াদিল্লি: জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশ্ব মাতিয়ে রেখেছেন এটা নতুন নয়। আগে বহুবার বিশ্বের সর্বকালীন সেরা এবং জনপ্রিয় নেতাদের তালিকায় প্রথম দিকেই বিরাজ করেছেন তিনি। এবার আবারও বিশ্ব দরবারে সেরার সেরা হলেন তিনি। সাম্প্রতিক এক সমীক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে টপকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতার তকমা পেয়েছেন মোদী। এই সমীক্ষায় ৭৬ শতাংশ ভোট পেয়েছেন 'নমো'।


‘মর্নিং কনসাল্ট’ নামে আমেরিকার একটি সংস্থা বিশ্বের ২২ জন রাষ্ট্রনেতাকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় সর্বোচ্চ রেটিং পেয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর। তিনি পেয়েছেন ৬১ শতাংশ রেটিং। তাহলে আমেরিকা এবং ব্রিটেনের শীর্ষ নেতাদের কী হল? এই সমীক্ষা অনুযায়ী ৪১ শতাংশ রেটিং পেয়ে তালিকার ৬ নম্বরে আছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওদিকে, ৩৪ শতাংশ রেটিং পেয়ে তালিকায় দশম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। 


মনে রাখতে হবে, গত ফেব্রুয়ারি মাসেও এই সংস্থার সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার ৭৮ শতাংশ রেটিং ছিল তাঁর। এবার রেটিং কিঞ্চিৎ কমলেও মোদীর ফর্ম যে ভালোই আছে তা একেবারে নিশ্চিত। আসন্ন নির্বাচনে নিজেদের প্রচারের জন্য এই ফ্যাক্টর যে বিজেপি শিবির কাজে লাগাতে চাইবে তা স্পষ্ট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন