কাউন্সিলিং না হয়েই নিয়োগপত্র ইস্যু? হাইকোর্টে মামলা পর্ষদের বিরুদ্ধে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

কাউন্সিলিং না হয়েই নিয়োগপত্র ইস্যু? হাইকোর্টে মামলা পর্ষদের বিরুদ্ধে

 


কলকাতা: নিয়োগ নিয়ে রাজ্যে অভিযোগের কোনও শেষ নেই। দিন দিন যেন নতুন নতুন অভিযোগ উঠে আসছে আর সেই সঙ্গে রাজ্য সরকার থেকে শুরু করে পর্ষদের অস্বস্তি বাড়ছে। এবার দাবি করা হল যে, পর্ষদ কাউন্সিলিং না করেই নিয়োগ পত্র দিয়েছে! দক্ষিণ দিনাজপুরে এমন ঘটনা ঘটেছে বলে দাবি, আর তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আদালত পর্ষদকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।  


মামলাকারী সালমা সুলতানার দাবি, ২০১৯ সালের উচ্চ প্রাথমিক নিয়োগ কাউন্সেলিংয়ে তাঁকে ডাকেনি পর্ষদ। অথচ তার কাছে প্রমাণ আছে যে তার নামে নিয়োগ পত্র ইস্যু হয়েছে। এদিকে তাঁর আইনজীবী ফিরদৌস শামীম আদালতে জানান, পর্ষদ একটা রিপোর্ট দিয়েছে আর সেখানে আছে, প্যানেলের মেয়াদ শেষ হয়েছিল ১৯ ডিসেম্বর, ২০১৯ সালে। তবে তার আগেই কিছু প্রার্থীর চাকরি হয়েছে মেরিট অনুযায়ী। কিন্তু এখানে বেনিয়ম হয়নি বলছে এসএসসি। যদিও এসএসসি'র দাবি, নিয়োগ হয়ছে মেধার ভিত্তিতে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু প্যানেল নির্বাচন হয়েছে সময়ের আগে এটা আগেও আদালতকে বলা হয়েছে।


গোটা ঘটনায় বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী সোমবার এই নিয়ে রিপোর্ট দিতে হবে বোর্ডকে। নিয়োগপত্র ইস্যু হল কী ভাবে তার ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি ডিআইকে সরাসরি হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টে। বিচারপতি জানান, তিনি বোর্ডকে সময় দেবেন না নিজেকে গোছানোর জন্য। ফরেনসিক পাঠানোর ব্যবস্থা করবেন তিনি যদি কিছু অযৌক্তিক পান। অন্যদিকে অবশ্য পর্ষদ নিজেদের সাফাইয়ে অন্য কিছুই বলছে। তাদের দাবি, বোর্ডের পক্ষ থেকে ফোন  করে ডাকা হয়নি আবেদনকারীকে। আর ওই সময়ে সব কাজ ফোনে হত, এখন ওয়েবসাইটে হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন