কালবৈশাখীর ভাবনা অতীত, চৈত্রেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁবে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

কালবৈশাখীর ভাবনা অতীত, চৈত্রেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁবে

 



কলকাতা: পয়লা বৈশাখ পর্যন্ত বাংলায় লাগাতার তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। আবহাওয়া দফতর স্পষ্টভাবে এই কথাই জানিয়েছে। এবার আরও জানা গেল যে, বৈশাখ পড়ার আগেই বাংলায় ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে তাপমাত্রা। এদিকে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তাই বঙ্গের মানুষের অস্বস্তিতে যে বৃদ্ধি পাচ্ছে তা অনস্বীকার্য।

আরও পড়ুন: পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা, বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নগন্য  

হাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রার বৃদ্ধি তো ঘটবেই, রাতের দিকেও তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েক দিনে। দিনে এখন প্রায় ৩৮ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে। আর রাতের দিকে তা হয়ে যাচ্ছে ৩০ ডিগ্রি। এক কথায়, দিনের বেলার অস্বস্তি রাতের দিকেও বজায় থাকতে শুরু করবে বলেই অনুমান। এই প্রেক্ষিতেই আশঙ্কা করা হচ্ছে যে, আগামী সপ্তাহের শুরুর দিকেই হয়তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। এমনিতে পূর্বাভাস রয়েছে, ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে সবথেকে বেশি হারে বাড়বে বঙ্গের তাপমাত্রা। তা থেকে আন্দাজ করা যায়, আগামী সপ্তাহের দ্বিতীয় কিংবা তৃতীয় দিনেই ৪০ বা তার বেশি ডিগ্রি হতে পারে গরম। 



গত সপ্তাহ পর্যন্তও বাংলায় তাপপ্রবাহের তেমন একটা আশঙ্কা ছিল না। কিন্তু মাঝের ক'টা দিনের মধ্যেই রঙ বদলে ফেলেছে আবহাওয়া। মার্চ মাস পর্যন্ত কয়েক দিন ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস থাকলেও চলতি মাস থেকে তাও উধাও হয়ে গিয়েছে। এখন তো বৈশাখের আগেই দাবদাহের আভাস মিলছে। এর দোসর আবার তাপপ্রবাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন