আবার ৬ হাজারের ওপর সংক্রমণ, নতুন প্রজাতি XBB.1.16 শঙ্কা বাড়াচ্ছে দেশে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

আবার ৬ হাজারের ওপর সংক্রমণ, নতুন প্রজাতি XBB.1.16 শঙ্কা বাড়াচ্ছে দেশে

 


নয়াদিল্লি: শুক্রবার ৬ হাজার পেরিয়ে গিয়েছিল দেশের দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা। এদিন আবার সেটাই ঘটল। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন। এর পাশাপাশি মৃত্যুও হয়েছে দুই সংখ্যায়। স্বাভাবিকভাবেই করোনা নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে। চলতি মাসেই গোটা দেশ জুড়ে কোভিড মোকাবিলায় মক ড্রিল করা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও কিছু করা বাকি রাখছে না। 

আরও পড়ুন: এপ্রিলেই হতে পারে মক-ড্রিল, কোভিড নিয়ে সতর্ক কেন্দ্র

সূত্রের খবর, আগামী ১০ ও ১১ এপ্রিল গোটা দেশ জুড়ে এই মক-ড্রিল হতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন, জরুরী ভিত্তিতে হটস্পটগুলিকে চিহ্নিত করার। একই সঙ্গে হাসপাতালগুলি কতটা প্রস্তুত রয়েছে তাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের স্পষ্ট নির্দেশ, মূলত যে সমস্ত জায়গা থেকে কোভিড ছড়াতে পারে সেই জায়গাগুলি চিহ্নিত করে আগে থেকে ব্যবস্থা নিতে হবে স্থানীয় প্রশাসনকে। কিন্তু আচমকা সংক্রমণ বাড়ছে কেন? বিশেষজ্ঞদের ধারণা, করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর কারণেই এই সংক্রমণ বৃদ্ধি। 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের। আর এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩১ হাজার ১৯৪। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯৫৪ জনের। রাজ্য ভিত্তিক পরিসংখ্যানে শীর্ষে আছে মহারাষ্ট্র এবং দিল্লি। তাছাড়া পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ সামান্য বৃদ্ধি পেয়েছে বলে খবর মিলেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন