আর নয়! সলমনের সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত ক্যাটরিনার, টুইট ঘিরে শোরগোল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১ এপ্রিল, ২০২৩

আর নয়! সলমনের সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত ক্যাটরিনার, টুইট ঘিরে শোরগোল





মুম্বই: ক্যাটরিনা কাইফ৷ বলিউডে প্রথম সারির অভিনেত্রী তিনি৷ তবে শুরুটা হয়েছিল ব্যর্থতা দিয়ে৷ ২০০৫ সালে মুক্তি পায় ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’৷ ওই ছবি দিয়েই বলিউডে পা রাখেন ক্যাট। সেই ছবি সাড়া ফেলতে পারেনি৷ এর পরেও তাঁর অভিনীত ছবি পর পর ফ্লপ হয়৷ তা সত্ত্বেও কোনও দিন কাজের অভাব হয়নি ক্যাটরিনার৷ সৌজন্যে অবশ্যই বলিউডের ‘সুলতান’। দীর্ঘ দিন ভাইজান সলমন খানের সঙ্গে প্রেমের সম্পর্কেও ছিলেন অভিনেত্রী। তবে সেই প্রেম ফুরিয়েছে বহু দিন আগেই। ২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতেন ক্যাটরিনা। এর পরেও সলমনের সঙ্গে কাজের সম্পর্ক ছিল তাঁর। খুব শীঘ্রই ‘টাইগার থ্রি’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে এই ছবিই নাকি শেষ! এর পর আর জুটি বাঁধবেন না তাঁরা। টুইট করে সে কথা জানান এক চিত্র সমালোচক। 


বিয়ের পর ‘টাইগার থ্রি’ই সলমনের সঙ্গে ক্যাটরিনার প্রথম কাজ। টাইগার-জোয়া জুটিকে আরও একবার বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। কিন্তু এতে আপত্তি জানিয়েছেন অভিনেত্রীর স্বামী ভিকি কৌশল। সেই কারণেই নাকি সলমনের সঙ্গে আর অভিনয় করবেন না অভিনেত্রী। চিত্রসমালোচক উমাইর সিন্ধু টুইটে লেখেন, ‘‘ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘টাইগার থ্রি’ই সলমন খানের সঙ্গে তাঁর শেষ সিনেমা। এর পর আর তাঁর সঙ্গে  কোনও কাজ করবেন না।’’ কানাঘুষো, সলমনের সঙ্গে কাজ করা নিয়ে নাকি ক্যাটরিনাকে সতর্ক করেছেন ভিকি কৌশল। যদিও এই বিষয়ে ক্যাটরিনার তরফে কিছু জানা যায়নি৷ 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন