হাসপাতালের বেড থেকে সোজা গোয়ার বিচ! মধুমিতার বিকিনি লুকে তীব্র কটাক্ষ নেটিজেনদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

হাসপাতালের বেড থেকে সোজা গোয়ার বিচ! মধুমিতার বিকিনি লুকে তীব্র কটাক্ষ নেটিজেনদের

 

কলকাতা: দিন কয়েক আগেই অস্ত্রপচার হয়েছে তাঁর৷ হাসপাতালের বিছানায় শুয়ে ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। জানা যায় তাঁর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে৷ সেই ছবি দেখে চিন্তায় ছিলেন তাঁর অনুরাগীরা৷ অসুস্থ নায়িকাকে সকলে দ্রুত সেরে ওঠার জন্য শুভকামনাও জানিয়েছিলেন। কিন্তু একি! হাসপাতালের বিছানা থেকে মধুমিতা যে সটান পৌঁছে গিয়েছেন গোয়া বিচে৷ সাগর পাড়ে গোলাপি বিকিনিতে অভিনেত্রীকে দেখে অবাক তাঁর অনুরাগীরা। ইনস্টাগ্রামে বেশি কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে দেখা যায়, গোয়ার সমুদ্রে জলকেলিতে মত্ত তিনি৷ 

সমুদ্রের নোনা জলে গা ভাসিয়েছেন নায়িকা। নীল জল এসে ছুঁয়ে যাচ্ছে তাঁর শরীরের প্রতিটি খাঁজ। সমুদ্রের সঙ্গে খেলায় মত্ত নায়িকা। সেই সকল ছবির সঙ্গে ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। তাতেও নেতিবাচক মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন , “হাসপাতালের বিছানা থেকে সোজা গোয়ার সমুদ্রতট দেখে ভাল লাগছে।” এক জন আবার লিখেছেন, “এই তো হাসপাতালে ছিলে।” যদিও এসব মন্তব্যে কোনও উত্তর দেননি মধুমিতা।

কয়েক দিন আগে হাই পাওয়ারের চশমা চোখে হাসপাতালের বিছানায় নায়িকাকে শুয়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়েছিলেন তাঁর ভক্তরা। ওই ছবি পোস্ট করে মধুমিতা লিখেছিলেন, “মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।” 

আপাতত ‘চিনি ২’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন মধুমিতা। ২০২০ সালে মুক্তি পেয়েছিল মুধুমিতা অভিনীত চিনি। এবারও মৈনাক ভৌমিকের পরিচালনায় আসছে চিনি ২। তবে এটা কোনও সিক্যুয়েল বা প্রিক্যুয়েল নয়। বরং এই ছবিতে দেখা যাবে বন্ধুত্বের এক মিষ্টি গল্প। ছবির গল্প নিয়ে মৈনাক জানিয়েছেন, ‘এই ছবিতে অপরাজিতা আঢ্যের অসুখী দাম্পত্য জীবনের গল্প দেখানো হবে৷ অশান্তির জেরেই তিনি সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন৷ সেখানে একটি মেয়ে মেসভাড়া করে থাকেন। সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন মধুমিতা। তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠবে। তারপর কোন দিকে মোড় নেবে গল্পের কাহিনী, তা পর্দায় জানা যাবে৷ 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন