রাজ্য়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ফের কলকাতা হাই কোর্টে লাগু কোভিড বিধি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

রাজ্য়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ফের কলকাতা হাই কোর্টে লাগু কোভিড বিধি



কলকাতা: ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে আতঙ্কের ছায়া৷ পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে নতুন করে করোনা বিধি লাগু হতে চলেছে কলকাতা হাই কোর্টে। বুধবার হাই কোর্ট প্রশাসনের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল৷ 

প্রসঙ্গত, দেশে ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ৷  কয়েকদিন আগেই একসঙ্গে করোনা আক্রান্ত হন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি৷ এদিন আদালতের তরফে জানানো হয়েছে, গোটা দেশ করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বাদ নেই বাংলাও৷ তাই আবারও আদালতে করোনা বিধি চালু করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে আদালতে আইনজীবী থেকে আদালত কর্মী এবং বিচারপ্রার্থী সকলকেই মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনও মামলার শুনানির সময় এজলাসের মধ্যে অবাঞ্ছিত ভিড় করা যাবে না। এছাড়াও আদালতে ঢোকার সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে। নির্দিষ্ট সময়ের পর বার অ্যাসোসিয়েশনের ঘরগুলোও ফাঁকা করে দিতে হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি রবীন্দ্র এস ভাট, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। একসঙ্গে পাঁচ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় সমস্যা তৈরি হয়৷ বহু বেঞ্চে রদবদল করতে হয়। বিচারপতিদের অনুপস্থিতিতে পিছিয়ে গিয়েছে একাধিক মামলার শুনানি। তবে কলকাতা হাই কোর্টে এখনও পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হননি। তাই আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করতে চাইছে উচ্চ আদালত৷ 




 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন