সংক্রমণে লাফ! এক দিনে ২০ শতাংশ বৃদ্ধি! ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১২,৫৯১ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

সংক্রমণে লাফ! এক দিনে ২০ শতাংশ বৃদ্ধি! ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১২,৫৯১

 

নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা৷ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ এক লাফে একদিনে ২০ শতাংশ বৃদ্ধি পেল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৫৯১ জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জন করোনা আক্রান্ত রোগীর। নিহতদের মধ্যে রাজধানী দিল্লিতে ৬ জন, মহারাষ্ট্রে ৪ জন এবং উত্তরপ্রদেশে ৪ জন রয়েছেন৷ 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫,২৮৬ জন৷  সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪কোটি ৪৮ লক্ষ ৫৭ হাজার ৯৯২ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, ৪ কোটি ৪২ লক্ষ ৬১ হাজার ৪৭৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার দেশে ১০,৫৪২ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু, ২৪ ঘণ্টার ব্যবধানে এক ধাক্কায় সংক্রামিতের সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায়৷ আক্রান্তের সংখ্যা পৌঁছয় ১২,৫৯১ জনে। প্রতিদিন যে ভাবে কোভিডের গ্রাফ উর্ধ্বমুখী হচ্ছে, তাতে  মানুষের মধ্যে কোভিড নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে৷ 

তবে চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কোভিডের প্রয়োজনীয় বিধি মেনে চলতে হবে৷ সেই সঙ্গে বুস্টার টিকা নেওয়ারও পরামর্শও দিচ্ছেন তাঁরা৷ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন