নির্ধারিত সময়ের আগেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! মাধ্যমিকের ফল মে’র তৃতীয় সপ্তাহে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

নির্ধারিত সময়ের আগেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! মাধ্যমিকের ফল মে’র তৃতীয় সপ্তাহে



কলকাতা: জুনের প্রথম সপ্তাহ নয়, সব কিছু থাকলে মে মাসের শেষ সপ্তাহেই প্রকাশিত হবে  উচ্চ মাধ্যমিকের ফলাফল। ফল প্রকাশের সময়সীমা এগিয়ে আনতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ তেমনটাই সংসদ সূত্রে খবর৷ 

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ থেকে৷ শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ৷ পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন জুনের প্রথম দিকে বা আরও আগে ফল প্রকাশ করার চিন্তাভাবনা রয়েছে। সম্প্রতি জানা যাচ্ছে, জুনের আগেই তা প্রকাশ করা হবে। 

প্রসঙ্গত, ১০ জুনের মধ্যে ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ বহাল রয়েছে। ২০২৩ সালে উচ্চমাধ্যমিকে দেড় লক্ষ পরীক্ষার্থী বেশি থাকা সত্ত্বেও সংসদ যদি আগেভাগেই ফল প্রকাশ করে দিত পারে, তাহলে নিশ্চিত ভাবেই তা কৃতিত্বের বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 


মূলত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়৷ কিন্তু এবার আগেভাগে রেজাল্ট বার করার লক্ষ্যে কাজ করছে সংসদ৷  এদিকে, মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য সময় অপরিবর্তিতই থাকছে। মে মাসের তৃতীয় সপ্তাহেই ফল ঘোষণা করা হবে বলে খবর। রবিবার পরীক্ষা বিভাগের সঙ্গে পর্ষদ সভাপতির আলোচনা হয়৷ তাতে নির্ধারিত সময় ধরেই এগনোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। ২৮ এপ্রিল থেকেই অনলাইন মার্কস ভেরিফিকেশন শুরু করতে চলেছে পর্ষদ। আগে প্রধান পরীক্ষকদের বাড়িতে হার্ডকপি পাঠিয়ে মার্কস ভেরিফিকেশন করতে হতো। এবছর থেকে তা অনলাইনে হবে৷ এর ফলে সময় অনেকটাই কম লাগবে৷ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন