সিকিমের নাথু লা-য় ভয়াবহ তুষারধস! মৃত কমপক্ষে ছয়, আটকে বহু পর্যটক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সিকিমের নাথু লা-য় ভয়াবহ তুষারধস! মৃত কমপক্ষে ছয়, আটকে বহু পর্যটক

 



গ্যাংটক: সিকিমে তুষারধস। নাথু লা-য় ভয়াবহ তুষারধসে কবলে পড়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বহু পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বরফে আটাকে পড়া মানুষদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে৷ ধস নামার পরেই অকুস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷ চলছে উদ্ধারকাজ৷ তুষারধসের জেরে ৮০ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনাও৷ 


গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইলে এই দুর্ঘটনাটি ঘটে৷  আচমকাই পর্যটক বোঝাই একটি গাড়ির উপর নেমে আসে তুষারধস। সেই ধাক্কায় গাড়ির পর্যটকেরা খাদের কানারে ছিটকে যান৷ সূত্রের খবর, ওই গাড়িতে ১৫ জন পর্যটক ছিলেন। ওই গাড়িতে থাকা একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে৷ বহু পর্যটককে অকুস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সেনার বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই প্রাথমিক চিকিৎসার করা হচ্ছে তাঁদের৷ তুষারধসে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা সিকিম সরকার বা সেনার তরফ এখনও পর্যন্ত জানানো হয়নি। 


ধসের দেরে দু’দিকেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এক প্রান্তে ৩৫০ অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকে পড়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ধস নামে। উদ্ধারকাজ চালাচ্ছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর। শেষ পাওয়া খবরে ২২ জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে৷ 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন