বাড়িতে মিলেছে বস্তাভর্তি অ্যাডমিট কার্ড, পেনড্রাইভ-হার্ডডিস্কও জলে ফেলেছেন তৃণমূল বিধায়ক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বাড়িতে মিলেছে বস্তাভর্তি অ্যাডমিট কার্ড, পেনড্রাইভ-হার্ডডিস্কও জলে ফেলেছেন তৃণমূল বিধায়ক

 


কলকাতা:  মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এখনও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তাঁর বাড়ি থেকে প্রায় দু’বস্তা নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড রয়েছে। তবে তৃণমূল বিধায়ক নিজের দুটি মোবাইল ফোন সিবিআইয়ের ভয়ে পুকুরে ফেলেছিলেন। এখন জানান গেল শুধু মোবাইল নয়, পুকুরে পেনড্রাইভ, হার্ডডিস্কও ফেলেছেন তিনি। 

আরও পড়ুন: দৃষ্টিশক্তির সমস্যা, জিভ অসাড়! পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বিরাট গুঞ্জন

সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের মধ্যেই অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে গিয়ে তিনি নিজের দু’টি মোবাইল বাড়ির পিছনের পুকুরে ছুড়ে ফেলে দেন। এই বিষয় নিয়ে তাঁকে চেপে ধরতে তিনি আরও জানান যে, ল্যাপটপের হার্ড ডিস্ক এবং দু’টি পেন ড্রাইভও তিনি পুকুরে ছুড়ে দিয়েছেন। বিগত সাড়ে ১০ ঘণ্টা ধরে এই জিনিসগুলি খুঁজে পাওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে সিবিআই। গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তৃণমূল বিধায়কের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে, এই ডায়রি থেকে নিয়োগ দুর্নীতি বিষয়ক কিছু তথ্য সামনে আসতে পারে। এমনকি দুর্নীতি সংক্রান্ত লেনদেনের হিসাবও থাকতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এজেন্ট কৌশিক ঘোষের কথা জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কৌশিকের সূত্র ধরে জীবনকৃষ্ণের নাম প্রকাশ্যে আসে৷ এর পরেই বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই৷ ঘটনাচক্রে, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি খোয়া গিয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার এক আত্মীয় ও কৌশিকের দুই দিদির। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন