ওয়াশিংটন: আমেরিকার আকাশে চিনা গুপ্তচর বেলুনের হানা নিয়ে দিন কয়েক আগেই উত্তাল হয়েছিল আন্তর্জাতিক মহল৷ অভিযোগ, হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চিনের গুপ্তচর বেলুন। সেই সময় চিন দাবি করেছিল, এটা স্পাই বেলুন নয়৷ বেলুনটি শুধুমাত্র আবহাওয়া নিয়ে গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছিল। হাওয়ার বেগে সেটি আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়ে৷ এই বেলুনের মাধ্যমেই নাকি, আমেরিকার গোপন সামরিক তথ্য পৌঁছে গিয়েছে চিনে৷ এমনই দাবি করল এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
একাধিক মার্কিন সামরিক ঘাঁটির উপর দিয়ে উড়েছিল এই চিনা বেলুনটি। সেইসময়ই ওই সমস্ত এলাকার ছবি, তথ্য সংগ্রহ করে তৎক্ষণাৎ বেজিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। পরে অবশ্য গুলি করে ক্যারোলিনা উপকূলে সমুদ্রের র মধ্যে বেলুনটি নামায় পেন্টাগন৷ কিন্তু তার আগেই পাচার হয়ে গিয়েছে বহু তথ্য৷ যা রুখতে পারেনি বাইডেন প্রশাসন। এমনটাই দাবি করা হয়েছে সংবাদমাধ্যমে৷
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিক ছবি সংগ্রহই নয়, স্পর্শকাতর সামরিক ঘাঁটির একাধিক গোপন সমরাস্ত্র থেকে ইলেকট্রনিক সংকেত সংগ্রহ করেছে এই গুপ্তচর বেলুনটি। এখানেই শেষ নয়, যোগাযোগ রক্ষা করে একাধিক ব্যক্তির থেকে গোপন তথ্য পাচার করেছে এই গুপ্তচর বেলুন। যা সরাসরি পৌঁছে গিয়েছে বেজিংয়ে৷ এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াকিবহাল মহলের অনুমান, চিনের গুপ্তচরবৃত্তি রুখতে ব্যর্থ হয়ে বাইডেন প্রশাসন৷ মনে করা হচ্ছে, আমেরিকার সমর কৌশল থেকে অস্ত্র সংক্রান্ত বহু গোপন তথ্যই চিনের হাতে পৌঁচে গিয়েছে। যা আমেরিকার মাথাব্যথার কারণ হতে পারে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন