নয়াদিল্লি: বেশ কয়েক বছর আগের সেই ঘটনার কথা মনে আছে? কলকাতায় মেট্রোয় ঘনিষ্ঠ হয়েছিল এক যুগল৷ যা নিয়ে বেশ বিতর্ক হয়৷ এমনকী ওই তরুণ-তরুণীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। সেই স্মৃতি উস্কে আরও একবার মেট্রোয় ঘনিষ্ঠ হল যুগল৷ প্রকাশ্যে তাঁদের চুম্বন ঘিরে উঠল বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুগলের ঘনিষ্ট মুহুর্তের ভিডিয়ো।
এই ঘটনাটি কিন্তু কলকাতার নয়, রাজধানী দিল্লির৷ তবে অতীত হাতড়ালে দেখা যাবে এর আগেও কিন্তু দিল্লি মেট্রোর কামরায় প্রেমিক-প্রেমিকা ঠোঁটে ঠোঁট রেখেছে। ফের এমনই এক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যা নিয়ে হইচই শুরু করেছে মেট্রো যাত্রীরা।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মেট্রোর কামরায় একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ওই প্রেমিক যুগল৷ হঠাৎই তাঁরা চলন্ত মেট্রোয় ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে শুরু করে। ঘনিষ্ঠ অবস্থায় তাঁদের সেই চুমুর দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন কোনও এক যাত্রী। যা এখন ভাইরাল৷
ভিডিয়ো দেখে নেটিজেনরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইটার ইউজার লিখেছেন, "ছোট বাচ্চাদের অশ্লীলতার হাত থেকে বাঁচাতে, তাদের সঙ্গে ওয়েব সিরিজ দেখতে বা গান শুনতে পারি না, এবার কি তাদের সঙ্গে মেট্রোতে ওঠাও বন্ধ করতে হবে!" অপর এক নেটিজেন লিখেছেন, ‘‘এই ধরনের দম্পতির এখন মেট্রোতেই কাজ হয়ে যাচ্ছে।" অনেকে অবশ্য তাঁদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয় নিয়েও সরব হয়েছেন৷
अपने बच्चों को कम से कम इतना तो सिखाएं...कि उन्हें कौन सा काम..कहां करना चाहिए...गन्दगी फैला के रखा हुआ है ऐसे लोगों ने... #दिल्ली_मेट्रो pic.twitter.com/AvCt0efTvl
— VIRENDRA TIWARI (@RealVirendraBJP) April 2, 2023

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন