১০০ অডিও ফাইল আছে জীবনের ফোনে! তাই কি পুকুরে ফেলেছিলেন মোবাইল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

১০০ অডিও ফাইল আছে জীবনের ফোনে! তাই কি পুকুরে ফেলেছিলেন মোবাইল

 


কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল নিয়ে নতুন জল্পনা। সিবিআই বাড়িতে আসায় তিনি নিজের দুটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন। সেই ফোন খুঁজে বের করতে কালঘাম ছুটেছিল গোয়েন্দা আধিকারিকদের। তবে শেষে ফোন মেলে। এবার উদ্ধার হওয়ার ফোনের একটিতেই মিলল ১০০ অডিও ফাইল! সেই ভয়েস ফাইলের সঙ্গে বিধায়কের স্বরের নমুনা মিলিয়ে দেখবে সিবিআই। প্রথমে আদালত এই ব্যাপারে অনুমতি না দিলেও পরে দিয়েছে। যদিও তাতে আছে কিছু শর্ত।

এদিন আদালতে বড়ঞার বিধায়ককে পেশ করা হলে এই অডিওর কথা জানায় সিবিআই। দুই ব্যক্তির মধ্যে কথোপকথন রয়েছে এই অডিওতে। তবে বিধায়কের স্বরের নমুনা সংগ্রহ করার আর্জিতে প্রথমে সাড়া দেয়নি আদালত। কিন্তু সিবিআই বিহারের একটি মামলার প্রসঙ্গ টানতে শেষে আদালত রাজি হয়। তবে বিচারক কিছু শর্ত দিয়েছেন, তা মেনেই এই কাজ করতে পারবে সিবিআই। আদালত জানিয়েছে, বিধায়কের ওপর কোনও রকম চাপ তৈরি করতে পারবে না তারা। এছাড়া দুজন সাক্ষীর উপস্থিতিতে স্বরের নমুনা সংগ্রহ করতে হবে। এদিকে আদালতের নির্দেশ, আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন ধৃত বিধায়ক। 

এখন তাহলে প্রশ্ন, ওই অডিওতে কার কার গলার আওয়াজ মিলতে পারে। একটি যদি ধরেই নেওয়া হয় যে বিধায়কের গলা, তাহলে অপরটি কার? এই নিয়ে বিরাট গুঞ্জন সৃষ্টি হয়েছে সর্বত্র। তাহলে কি বড় কোনও নাম জড়িয়ে আছে তাঁর সঙ্গে? এই কারণেই কি আরও পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন তিনি? প্রশ্ন উত্তর খুঁজে চলেছে সিবিআই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন