অমিত শাহকে ফোন করেছি প্রমাণ থাকলে ইস্তফা দেব! দাবি মুখ্যমন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

অমিত শাহকে ফোন করেছি প্রমাণ থাকলে ইস্তফা দেব! দাবি মুখ্যমন্ত্রীর

 


কলকাতা: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তা যে বড় ধাক্কা তা বলাই বাহুল্য। এই ইস্যুতে সম্প্রতি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছিলেন। সিঙ্গুরের সভা থেকে তাঁর দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ বার ফোন করেছিলেন দলের জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে। বুধবার সাংবাদিক বৈঠকে এই নিয়ে পাল্টা বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা স্পষ্ট জানান, তিনি অমিত শাহকে কোনওভাবেই ফোন করেননি। তৃণমূল সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে এই সব মিথ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, অমিত শাহকে তিনি ফোন করেছেন তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। পাশাপাশি তিনি এও বলেন, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল আছে, থাকবেও। বিজেপি বরং নির্বাচন কমিশনকে ব্যবহার করে যা ইচ্ছা করছে। সাধারণ মানুষ বিচার করে দেবে বলেই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রসঙ্গে, নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, দশ বছর বাদে আবার রিভিউ হওয়ার কথা ছিল। কিন্তু এখনই রিভিউ হল কেন?

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস, সিপিআই এবং এনসিপি জাতীয় দলের তকমা হারিয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় দল হতে গেলে যে যে শর্ত পূরণ করতে হয় তা পূরণ করতে পারেনি এই দলগুলি। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মনিপুর প্রদেশে রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পাওয়ায় তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই সেই মর্যাদা হারাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন