ইবোলার মতো আর এক ভাইরাসের সন্ধান! আরও বেশি সক্রামক! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ইবোলার মতো আর এক ভাইরাসের সন্ধান! আরও বেশি সক্রামক!



ওয়াশিংটন:  ইবোলার মতোই ভয়ানক ভাইরাসের সন্ধান। যা ক্রমশ গ্রাস করছে ইকিউটোরিয়াল গিনিকে। যে ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সম্ভাবনা ৯০ শতাংশ। এমনই ভয়ানক তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

•    ইবোলার মতই এই ভাইরাসের নাম মারবার্গ
•    এখনও যে ভাইরাস ঠেকাতে কোনও ভ্যাকসিন তৈরি হয়নি
•    ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সম্ভাবনা ৯০ শতাংশ
•    ইকিউটোরিয়াল গিনিতে সংক্রমিত ১৪ জন
•    এর মধ্যে ১০ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর

আফ্রিকার দেশগুলির প্রত্যন্ত গ্রামে এই ভাইরাস সংক্রমণ সবচেয়ে বেশি।সবথেকে ভয়ের বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবানী, খুব তাড়াতাড়ি এই ভাইরাস ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন দেশে। মূলত, ইকুওটোরিয়াল গিনি, তানজানিয়াতে সবচেয়ে বেশি মারবার্গ ভাইরাসের সংক্রমণ। যেখানে একেবারে ইবোলার মতই এই ভাইরাসে জ্বর হয়, অনিয়ন্ত্রিত রক্তপাত হয়।


•    ২২ মার্চ তানজানিয়াতে আট জন মারবার্গ ভাইরাসে আক্রান্ত হন
•    আটজনের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়
•    ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে মারবার্গ ভাইরাসে আফ্রিকায় ৩৪ জনের মৃত্যু হয়
•    গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বুরুন্ডিতে নাক দিয়ে অনবরত রক্ত পড়ে তিন জনের মৃত্যু, মারবার্গ সংক্রমণের জেরেই মৃত্যু বলা হয়


ইবোলা ও মারবার্গ দুটি ভাইরাসই রক্ত তঞ্চন হওয়ার দেওয়ালকে ভেঙে দেয়, সেই কারণেই রক্তপাত থামে না। ইতিমধ্যেই ইকোওটোরিয়াল গিনি, তানজানিয়ায় আসা পর্যটকদের সংক্রমণ এড়াতে নিরাপদ স্থানে রাখা হয়েছে। শুধু তাই নয়, সৌদি আরব, কুয়েত, ভিয়েতনামের মতো মিশ্র পর্যটকদের দেশগুলিকেও সতর্ক করা হয়েছে।

মূলত বাদুর থেকেই মারবার্গ ভাইরাস ছড়িয়ে পড়ছে। যার কোনও চিকিত্সাও নেই। একই রকম প্রবণতা ইবোলার ক্ষেত্রেও। ১৯৭০ সালের পর, ২০১৪-১৬ ইবোলার সবচেয়ে বড় সংক্রমণ গিনিতে। মৃত্যু মিছিলের সম্মুখীন হতে হয় দেশটিকে।
যে উপসর্গ মারবার্গের ভাইরাসের ক্ষেত্রে লক্ষনীয়-
প্রথম দুই দিনে...

•    জ্বর
•    জ্বালা
•    মাথা যন্ত্রণা
•    মায়ালগিয়া

পাঁচ দিন বাদে...
•    বুকে Rash
•    জন্ডিশ
•    মারাত্মক ওজন কমা
•    যকৃতে সমস্যা

গিনিতে মোট ২৮,৬১৬ সংক্রমিত। চিন্তা বাড়ছে ক্রমশ। সংক্রমণের মাপকাঠি নেই। ইবোলা, মারবার্গের সংক্রমণ ঘিরে বাড়ছে সতর্কতা। চিকিত্সার অভাব থাকায় বাড়ছে ঝুঁকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন