মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনও মন্তব্য করবেন না! সাফ বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনও মন্তব্য করবেন না! সাফ বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

 


কলকাতা: তাঁর সাক্ষাৎকার নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এখন তেমনই বিতর্ক সৃষ্টি হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টেলিভিশনে সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে শুক্রবারের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত৷ এমনও রটে গিয়েছে যে, বিচারপতি নিজেই ইস্তফা দিয়ে পারেন বা তাঁর এজলাস থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরে যাবে। তবে এসবের মধ্যেই বিচারপতি নিজে জানিয়েছেন যে, তিনি কোথাও যাচ্ছেন না, শেষ দেখে ছাড়বেন। তবে মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কিছু বলবেন না তাও স্পষ্ট করে দিয়েছেন আরও একবার। 

মঙ্গলবার এজলাসে কিছু সাধারণ মানুষের প্রশ্নের সম্মুখীন হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলে তিনি সাফ বলেন, তাঁকে নিয়ে কোনও মন্তব্য করবেন না। এর আগেও এজলাসের এক কথোপকথনে তিনি জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনও খারাপ কথা বলতে চান না। আজও সেই কথা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আসলে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে ঢুকে দেখেন অনেক মামলাকারী সেখানে দাঁড়িয়ে আছেন। তাঁদের দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান যে তারা এমন মুখ শুকনো করে দাঁড়িয়ে আছেন কেন। তখনই একে একে অনেকে নানান প্রশ্ন করতে শুরু করেন তাঁকে। 

কেউ বলেন তিনি চলে যাচ্ছেন, কারও প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও। এক মামলাকারী তো বলে বসেন যে তিনি বিচারপতির মধ্যে ভগবান দেখেছেন।  সেসব কথা শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় সকলকে নিজের মতো করে উত্তর দেন। তবে স্পষ্ট করে দেন যে, ইস্তফা তিনি দিচ্ছেন না। কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, কেউই চিরকাল কোথাও থাকেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন