বিশ্বের ধনীতম শহর নিউইয়র্ক, তালিকায় প্রথম ২৫-এ ভারতের মাত্র এক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বিশ্বের ধনীতম শহর নিউইয়র্ক, তালিকায় প্রথম ২৫-এ ভারতের মাত্র এক

 


নয়াদিল্লি: পয়েসা বলতা হ্যা। ২০২৩ সালে দাঁড়িয়ে এই কথাটি গ্রাহ্য করবেন এমন মানুষ হয়তো নেই। অর্থের চাহিদা করা থাকে না, টাকার দরকার কার হয় না? এ দুনিয়ায় বসবাসকারী একাংশ মানুষের কাছে বিপুল অর্থ হচ্ছে স্বপ্ন। আর অন্য একটি অংশ টাকার গদিতে শুয়ে থাকে। তফাৎ এতটাই। সাম্প্রতিক এক সমীক্ষা এই বিষয়টিই আরও একবার স্পষ্ট করে দিল। বিশ্বের সবথেকে ধনী শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে যে টাকার অঙ্ক বা ধনী ব্যক্তিদের সংখ্যার উল্লেখ আছে তা অবাক করবে। 

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, বিশ্বের সবচেয়ে ধনী শহর নিউইয়র্ক। সেখানে থাকেন ৩ লক্ষ ৪০ হাজার মিলিওনেয়ার। আর ভারতের সবচেয়ে ধনী শহর মুম্বই। এই শহরে মিলিওনেয়ারের সংখ্যা ৫৯ হাজার। বিশ্বের তালিকায় ২১ নম্বরে স্থান পেয়েছে বাণিজ্যনগরী মুম্বই। ভারতের কোনও শহর অবশ্য এই তালিকার প্রথম ২০-র মধ্যে নেই। দিল্লি এবং বেঙ্গালুরুও আছে তালিকাতে তবে তারা অনেকটাই নীচে। এদিকে কলকাতা জায়গা পায়নি এই তালিকায়। 

বিশ্বের নিরিখে নিউ ইয়র্কের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে টোকিও এবং সানফ্রান্সিসকো। এই দুটি শহরে মিলিওনেয়ারের সংখ্যা যথাক্রমে ২ লক্ষ ৯০ হাজার ৩০০ এবং ২ লক্ষ ৮৫ হাজার। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লন্ডন। এই শহরে মিলিওনেয়ারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এই শহরে ধনীর সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন