'ফিউসন অফ হেলিয়োস', কাছ থেকে সূর্যের চিত্র প্রকাশ্যে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

'ফিউসন অফ হেলিয়োস', কাছ থেকে সূর্যের চিত্র প্রকাশ্যে

 



কলকাতা: মহাকাশ নিয়ে প্রশ্নের কোনও শেষ নেই। এখনও যে কতকিছু অজানা তারই কোনও ইয়ত্তা নেই। তবে মানুষের যে কৌতূহল থাকছে না, এমনটা নয়। বরং দিন দিন এইসব নিয়ে জানার ইচ্ছা বাড়ছে। ব্রহ্মাণ্ডের নানা বিষয়ের মধ্যে অন্যতম কৌতূহলী বস্তু হল সূর্য। আদতে কী দিয়ে তৈরি এটি, এর মধ্যে কী আছে, কাছ থেকে তাকে দেখতে কেমন লাগে, এইসব নানাবিধ প্রশ্ন ঘিরে আছে মানুষকে। সেই নিয়ে কিছু তথ্য এবার প্রকাশ্যে এল। কিঞ্চিৎ আন্দাজ পাওয়া গেল যে, কাছ থেকে সূর্যের 'লুক' ঠিক কেমন। 

আরও পড়ুন: পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচ-পাঁচটি গ্রহাণু! ১৫০ ফুটের পাথরখণ্ড নিয়ে সতর্ক নাসা

দু’জন মহাকাশ চিত্রশিল্পী অ্যান্ড্রু ম্যাকার্থি এবং জেসন জুয়েনজেল সূর্যের একটি ছবি প্রকাশ্যে এনেছেন। যাকে বলা হচ্ছে, ‘ফিউসন অফ হেলিয়োস’। তারা দাবি করেছেন, নাসার তথ্যের সাহায্য নিয়ে এবং ৯০ হাজার উপগ্রহচিত্র জুড়ে এই ছবি তৈরি হয়েছে। এই ছবি দেখলে কিছুটা বোঝা যাবে যে, সূর্যের মধ্যে কী কী ঘটে চলেছে। জেসন এবং অ্যান্ড্রু বলছেন, ছবিটিকে ভাল ভাবে লক্ষ করলে দেখতে পাবেন, একটি স্তরের নীচে আর একটি স্তর রয়েছে। এছাড়াও সূর্যের বায়ুমণ্ডলকেও হালকা লক্ষ্য করা সম্ভব হচ্ছে। এমনকি সূর্যের মধ্যে হওয়া টর্নেডোগুলিকেও দেখানো হয়েছে এই ছবিতে বলে দাবি। 



আসলে এই ছবি তুলতে ক্যামেরা এবং উপগ্রহচিত্রকে মেলানো হয়েছে। তাছাড়া ১৯৯৫ সালে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যৌথ উদ্যোগে যে মহাকাশযান পাঠিয়েছিল তার তোলা ছবিরও সাহায্য নেওয়া হয়েছে এই ছবি তৈরি করতে। সব মিলিয়ে ৯০ হাজার উপগ্রহচিত্র জোড়ার ফলে সূর্যের এই ছবি চাক্ষুষ করা সম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন