পেটে ব্যথা! গরু পাচার মামলায় তৃতীয়বার তলব এড়ালেন কেষ্ট-কন্যা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

পেটে ব্যথা! গরু পাচার মামলায় তৃতীয়বার তলব এড়ালেন কেষ্ট-কন্যা



বোলপুর: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের ঠিকানা এখন দিল্লির তিহার জেল৷ ওই জেলেই বন্দি রয়েছেন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারি৷ তদন্তের গভীরে পৌঁছতে দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলকেও৷ কিন্তু এবারও তলব এড়ালেন তিনি। 

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের  মেয়ে সুকন্যা কে তৃতীয়বারের জন্য দিল্লিতে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও দু’বার হাজিরা এড়িয়েছেন তিনি৷ এদিন তৃতীয়বারের জন্য তলব এড়ালেন৷ তবে, ইডি’র তলবে সাড়া দিয়ে দিল্লিতে হাজিরা দেন অনুব্রত ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী সুব্রত হাজরা ওরফে ডালিম। গরু পাচারের কালো টাকা তাঁর নির্মাণ ব্যবসায় লাগানো হয়েছে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহ করতেই এই তলব৷ 

গত বছর অগাস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল৷ আসানসোল সংশোধনাগার হয়ে আপাতত তাঁর ঠিকানা দিল্লির তিহার জেল। অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অনুব্রতর মেয়ে সুকন্যার সম্পত্তির পরিমাণও আকাশ ছোঁয়া। এদিকে, খাতায়-কলমে তিনি ছিলেন একজন সামান্য স্কুল শিক্ষিকা৷ এর পরেও কী ভাবে এত বিপুল সম্পত্তির মালকিন হলেন তিনি? সেই খোঁজ নিতেই জেরা করা হয় সুকন্যাকে। ডাকা হল দিল্লিতেও৷ কিন্তু এই নিয়ে তৃতীয়বার তলব এড়ালেন তিনি৷ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন