সিআইডি বা সিবিআই তদন্তের দাবি, হাইকোর্টে আর্জি রাজু পরিচিত ওই ব্যবসায়ীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

সিআইডি বা সিবিআই তদন্তের দাবি, হাইকোর্টে আর্জি রাজু পরিচিত ওই ব্যবসায়ীর

 


কলকাতা: কয়লা মাফিয়া রাজু ঝা-র খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর পরিচিত এক ব্যবসায়ী নরেন্দ্র খারকা। তাঁর মূল অভিযোগ, রাজুকে পেশাদার খুনিরা খুন করেছে বলে আপাতত জানা গেলেও এই মুহূর্তে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা তাঁর সংস্থার কর্মী। এই ঘটনায় পুলিশের কাজে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন ওই ব্যবসায়ী। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা জানান, সিবিআই তাদের অবস্থান জানাবে যে তারা এই মামলা নিতে প্রস্তুত কিনা। 

পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে আপাতত আদালত কোনও নির্দেশ দেয়নি। বরং জানান হয়েছে, কোর্ট পুলিশি তদন্তে কোনও ভাবে হস্তক্ষেপ করবে না। কিন্তু এদিন মামলাকারীর আইনজীবী দাবি করেন, খুনের ঘটনার দু'দিনের মাথায় তাঁর মক্কেলের অফিস থেকে তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের মারধর করা হচ্ছে। এমনকি তাঁর মক্কেলের নাম নিতে বাধ্য করা হচ্ছে যে সেও কয়লা পাচারে যুক্ত। এই প্রেক্ষিতে আদালত জানতে চায় যে তিনি কেন আগাম জামিন চাইছেন না। আইনজীবী জানান, তারা সিআইডি বা সিবিআই তদন্তের আবেদন করছেন। 

তবে গোটা বিষয়ের বিরোধিতা করে রাজ্যের বক্তব্য, রাজু ঝা'কে খুন করা হয়। কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাকারীকে কোনও নোটিস দেওয়া হয়নি। তাহলে কিসের ভিত্তিতে এই মামলা, প্রশ্ন তোলা হয়। রাজ্যের আইনজীবীর বক্তব্য, 'ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি'র মতো প্রবাদ মনে পড়ছে। উল্লেখ্য, ঘটনার দিন শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ল্যাংচার দোকানের সামনে এক গাড়িতে বসেছিলেন রাজু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁর গাড়ির ঠিক পিছনে একটি নীল গাড়ি এসে দাঁড়িয়েছিল। ওই গাড়িটি থেকে ৩ জন নেমে এসে আচমকাই রাজুকে লক্ষ্য করে গুলি চালায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন