হেনস্থার লক্ষ্যে আদালত অবমাননা করে ফেলেছে বিজেপি! সিবিআই নোটিশ নিয়ে আক্রমণ অভিষেকের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

হেনস্থার লক্ষ্যে আদালত অবমাননা করে ফেলেছে বিজেপি! সিবিআই নোটিশ নিয়ে আক্রমণ অভিষেকের

 


কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যুতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে সিবিআই। মঙ্গলবার বেলা ১১টায় তাঁকে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্ট জে রায় দিয়েছিল তার ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আছে। তা সত্ত্বেও আজ সিবিআই এই নোটিশ পাঠানোয় অনেক প্রশ্ন উঠে গিয়েছে। এবার এই নিয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে গোটা বিষয়টি ব্যাখ্যা করলেন তিনি। 

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই৷ কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি মিলেছিল তৃণমূল সাংসদের। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এরপরেও সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে। এই নিয়ে টুইট করে এদিন অভিষেক লেখেন, ''আমাকে হেনস্থা করার প্রবল উদ্দেশ্য এবং নিশানা করার তাগিদে সিবিআই ও ইডিকে ব্যবহার করতে গিয়ে আদালত অবমাননা করে ফেলেছে বিজেপি। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরেও আজ ১.৪৫ নাগাদ আমার কাছে সিবিআই নোটিশ আসে।'' এই টুইটের সঙ্গে সমনের প্রতিলিপি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন তিনি। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ বারবার অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন৷ বিষয়টি জানিয়ে নিম্ন আদালতের বিচারক, কলকাতা পুলিশকে চিঠি দেন কুন্তল। এই ইস্যুতেই হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন