শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির বিজ্ঞপ্তি জারি করে দিল বিকাশ ভবন! শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্যেও জারি নির্দেশিকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির বিজ্ঞপ্তি জারি করে দিল বিকাশ ভবন! শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্যেও জারি নির্দেশিকা

 


কলকাতা: তীব্র গরমে অস্থিত অবস্থা৷ আগামী পাঁচদিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ এই পরিস্থিতিতে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এই ঘোষণা করেন। সেই নির্দেশ মেনেই এ বার নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। তাতে জানান হল, আপাতত চলতি সপ্তাহে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে৷ সেই মতো  অধ্যক্ষ এবং উপাচার্যদেরও পদক্ষেপ করতে বলা হয়েছে। শুধুমাত্র দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে না।

রবিবার বিজ্ঞপ্তি জারি করে বিকাশ ভবনের তরফে জানাো হয়েছে, তাপপ্রবাহের কারণে ১৭ এপ্রিল থেকে রাজ্যের সব সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ রাখা হবে। আপাতত এক সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলেই জানিয়েছে বিকাশ ভবন। এই সময়ের মধ্যে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও ছুটি থাকবে। তবে স্কুল খোলার পর পড়ুয়াদের স্বার্থে অতিরিক্ত ক্লাসের বন্দোবস্ত করবেন স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনও ক্ষতি না হয়। এই ছুটির জন্য পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে শিক্ষক, অশিক্ষক কর্মীদের। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন