৪২ ডিগ্রিতে পারদ! বৈঠকের মাঝেই গরমে জ্ঞান হারালেন বিডিও! তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

৪২ ডিগ্রিতে পারদ! বৈঠকের মাঝেই গরমে জ্ঞান হারালেন বিডিও! তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে



 কলকাতা: প্রবল গরম৷ জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ৷  জেলাশাসক দফতরে চলছিল মিটিং৷ এর মধ্যে  আচমকা অসুস্থ হয়ে পড়লেন নন্দকুমারের বিডিও। তাঁর নাম সানু বক্সি৷ তড়ঘড়ি তাঁকে  তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। আপাতত সিসিইউতে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, একেই তীব্র গরম এবং অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন ওই বিডিও।

প্রশাসন সূত্রে খবর, সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের অফিসে বৈঠক চলছিল৷ সেই সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান নন্দকুমারের বিডিও সানু বক্সি। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল৷ সিটি স্ক্যান করানো হবে। তার পর অসুস্থতার কারণ আরও স্পষ্ট ভাবে বলা যাবে। বিডিও-র কথায়, গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। কাজের অত্যন্ত চাপ রয়ছে৷ তার উপর প্রচণ্ড গরমেই এই অসুস্থতা৷ 

পূর্ব মেদিনীপুর জুড়ে আগুনের হলকা বইছে৷ গরম সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সোমবার পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। ব্যাপক তাপপ্রবাহের ফলে ঘরের বাইরে পা রাখা দুস্কর হয়ে উঠছে। কিন্তু, কাজের তাগিদে বহু মানুষকেই প্রচণ্ড গরমের মধ্যেই বেরতে হয়৷ নানা কাজে ছুটতে হয় বিডিওদেরও৷ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন